Health

করোনার দাপট রুখে দিতে এর তুলনা মেলা ভার, বলছে গবেষণা

করোনা না হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু হলে তা যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় তারজন্য দেহে যেগুলির প্রভাব থাকা জরুরি তেমনই একটি ভিটামিনের খোঁজ দিলেন গবেষকেরা।

করোনা অনেকের ক্ষেত্রে প্রবল প্রভাব ফেলছে। তাঁদের বাড়িতে রেখে সুস্থ করা যাচ্ছেনা। নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। সেখানে অক্সিজেন সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখতে হচ্ছে তাঁদের।

এতে কিছু মানুষ লড়ে ফিরছেন। আবার কিছু মানুষের মর্মান্তিক পরিণতি হচ্ছে। মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাঁরা। তাই করোনা যদিও বা হয় তাহলেও তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনো কখনই কাম্য নয়।

কিন্তু তাকে বেঁধে রাখার উপায় কী? করোনা টিকা তো আছেই, তাছাড়াও গবেষকরা জানাচ্ছেন করোনার দাপট রুখে দিতে পারে একটি ভিটামিন।

গবেষকদের দাবি, ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে মানুষের শরীরে থাকলে তা করোনার বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনো রুখে দিতে পারে। রুখে দিতে উপারে করোনায় মৃত্যু।

ট্রিনিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক মনে করছেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রয়োগ করে করোনার ট্রায়াল করা প্রয়োজন। তিনি এটাও বলেন যে ভিটামিন ডি-এর সাপ্লিমেন্ট খুব একটা খরচ সাপেক্ষ নয়। তাছাড়া তা সুরক্ষিতও।

প্রসঙ্গত ভারতে ভিটামিন ডি কম থাকার সমস্যা কিন্তু নতুন নয়। এই সমস্যা অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। আবার করোনা শুরুর পর থেকে বিভিন্ন গবেষণায় জিঙ্কের প্রয়োজনীয়তার পাশাপাশি ভিটামিন ডি-এর প্রয়োজনীয়তারও উল্লেখ ছিল।

ফলে ভিটামিন ডি যে করোনা রোখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা মেনে নিচ্ছেন অনেকেই। আগামী দিনে করোনার দাপট কম করতে ভিটামিন ডি–এর প্রয়োজনীয়তা বিভিন্ন গবেষণা থেকে আরও পরিস্কার হতে পারে বলেও মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026