Health

চুল থেকে জানা যাবে শরীরে ভিটামিনের মাত্রা

চুল হল শরীরে ভিটামিন কেমন আছে তা বলে দেওয়ার মাধ্যম। অবাক করার মত হলেও গবেষণায় এমনই উঠে এসেছে। চুল পরীক্ষা করেই ভিটামিন জমার পরিমাণ জানা যাবে।

মুখ যদি মনের আয়না হয়, তবে আপনার চুল হল শরীরে ভিটামিন ডি কেমন আছে তা বলে দেওয়ার মাধ্যম। অবাক করার মত হলেও গবেষণায় এমনই উঠে এসেছে। ডাবলিনের ট্রিনিটি কলেজে হওয়া এই গবেষণায় যা উঠে এসেছে তা ব্যাখ্যা করেছেন অধ্যাপক লিনা জাগা।

তিনি জানাচ্ছেন, গবেষণায় পাওয়া গিয়েছে মানুষের রক্তে ভিটামিন ডি-এর মাত্রা বাড়লে তা চুলে সেভাবেই জমা হয়। আবার কমলে তা কম জমা হয়।

এভাবে দিলেন পর দিন কাটে। ভিটামিন ডি জমা হতে থাকে। চুল লম্বা হতে থাকে। যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দেহের ভিটামিন ডি স্তরের পরিস্থিতির জানান দেয়।

চুলটি পরীক্ষা করলেই তাতে ভিটামিন ডি-এর জমার পরিমাণ জানা যাবে। তা থেকে বোঝা যাবে ওই ব্যক্তির দেহে ভিটামিন ডি কতটা পরিমাণে রয়েছে। বিশ্বের প্রায় সর্বত্রই মানুষ অনেক সময় ভিটামিন ডি-এর অল্পতায় ভোগেন। তা চিকিৎসকদের সহজেই বুঝিয়ে দেবে ওই ব্যক্তির চুল।

প্রতীকী ছবি

মানুষের শরীরে ভিটামিন ডি তৈরির একটা বড় সূত্র রোদ। সূর্যের রশ্মি মানব ত্বকে পড়লে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন ডি কম থাকলে হৃদরোগ থেকে মানসিক অবসাদ, ডায়াবেটিস থেকে ক্যানসার সবই হতে পারে।

তাই ভিটামিন ডি মানুষের শরীরের এক অন্যতম উপাদান। যা কমলে বিপদ আছে। কারও শরীরে ভিটামিন ডি কেমন রয়েছে তা জানতে আগামী দিনে হয়তো রোগীর চুলকেই ভরসা করবেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026