Health

করোনার দ্বিতীয় ঢেউ কি অবস্থায় রয়েছে জানাল স্বাস্থ্যমন্ত্রক

দেশে তৃতীয় ঢেউ কবে আছড়ে পড়বে সে চিন্তায় রয়েছেন দেশবাসী। কিন্তু তার আগে দ্বিতীয় ঢেউয়ের কি পরিস্থিতি তাও জানা জরুরি। সে বিষয়ে জানাল স্বাস্থ্যমন্ত্রক।

দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল আতঙ্কের আর এক নাম। এপ্রিল, মে, জুন জুড়ে কার্যত তাণ্ডব দেখিয়ে তারপর আস্তে আস্তে তার দাপট কমায় করোনা। কিন্তু এখনও দেশে ৩৫ থেকে ৪৫ হাজারের মধ্যে সংক্রমণ ধরা পড়ছে প্রতিদিন।

এর মধ্যেই আবার তৃতীয় ঢেউ আসার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। যা দেশবাসীকে চিন্তায় রেখেছে। কিন্তু তৃতীয় ঢেউ নিয়ে যখন চিন্তার ভাঁজ পুরু হচ্ছে তখন এটা তো জানা দরকার যে দ্বিতীয় ঢেউ কি অবস্থায় রয়েছে। আদৌ তা এখনও রয়েছে, নাকি দ্বিতীয় ঢেউ চলে গেছে। তার উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, দেশে কিন্তু এখনও দ্বিতীয় ঢেউ বজায় রয়েছে। দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। তা বিদায় নিতে এখনও কিছুটা সময় বাকি।

ভূষণ আরও জানিয়েছেন, শুক্রবার থেকেই দেশে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরসুম। কারণ শুক্রবার গণেশ চতুর্থী। তিনি সকলকে সতর্ক করে জানিয়েছেন, এই উৎসবের মরসুমে সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা এবং স্যানিটাইজেশনে জোর দেন ভূষণ। সেইসঙ্গে দেশবাসীকে যত দ্রুত সম্ভব নিজেদের টিকাকরণ সম্পূর্ণ করার আহ্বান জানান।

ভূষণ বলেন, কেন্দ্র ও রাজ্যসরকারগুলি আপ্রাণ চেষ্টা করছে সকলকে টিকা দেওয়ার। তাই এবার মানুষের উচিত এগিয়ে এসে টিকা গ্রহণ করা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026