Health

করোনা প্রতিষেধক টিকার ১টি ডোজের উপকারিতা কতটা জানালেন গবেষকেরা

সাধারণ মানুষকে এখন যে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে তা ২টি ডোজের। বিশ্বের অধিকাংশ করোনা প্রতিষেধক টিকাই ২টি ডোজের। তার ১টি ডোজের উপকারিতা কতটা, জানালেন গবেষকেরা।

করোনা প্রতিষেধক টিকা সাধারণভাবে ২টি ডোজের। কোভ্যাক্সিন বা কোভিশিল্ড টিকা, যা ভারতে প্রদান করা চলছে তাও ২টি ডোজের টিকা।

একটি ডোজ গ্রহণ করার পর দ্বিতীয় ডোজ পেতে একটা সময়ের ফারাক থাকে। এখন প্রশ্ন হল প্রথম ডোজ নেওয়ার পর কি আদৌ কোনও প্রতিরোধ ক্ষমতা দেহে তৈরি হয়? নাকি তা অপেক্ষা করে ২টি ডোজ সম্পূর্ণ হওয়ার?

এর উত্তর খুঁজতে লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি এমন ৫৬ জন চিকিৎসককে বেছে নেয় যাঁদের ৬-৭ মাসের মধ্যে ২ বার করোনা হয়ে গেছে।

এঁদের পরীক্ষা করে দেখা গেছে প্রথম ডোজ নেওয়ার পর করোনা হবে না এমনটা নয়, তবে করোনা কতটা ভয়ানক হয়ে উঠবে তাঁর ক্ষেত্রে তা নির্ভর করছে ১টি ডোজের ওপর।

১টি ডোজ নেওয়া হলেও গবেষকদের মতে, শরীরে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাতে করোনা চরম আকার নিতে পারেনা। করোনা হলেও তা তাঁকে সাধারণভাবে মৃত্যুর মুখে নিয়ে গিয়ে ফেলতে পারেনা।

৫৬ জন চিকিৎসকের মধ্যে এমন ২১ জন ছিলেন যাঁদের একটি ডোজ নেওয়ার পর করোনা হয়। দেখা যায় তাঁরা হয় উপসর্গহীন অথবা তাঁদের হাল্কা উপসর্গ দেখা দিয়েছে। যেমন জ্বর আসা, গলায় ঘা বা কাশি। যা আবার ৩-৪ দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে।

গবেষকেরা জানাচ্ছেন, একবার টিকা নিলেই শরীরে অ্যান্টিবডি তৈরি শুরু হয়ে যায় ২-৩ সপ্তাহের মধ্যে। যা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026