Health

আচমকা হৃদরোগে মৃত্যুর নতুন কারণের হদিশ দিলেন গবেষকেরা

সব ঠিক ছিল। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এমন খবর শোনা যায়। কিন্তু কেন এমনটা হয় তার একটি নতুন কারণ সম্বন্ধে জানালেন গবেষকেরা।

আচমকাই বুকে ব্যথা। হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যু। অথবা হাসপাতালে পৌঁছে মৃত্যু। এমন খবর অনেক সময় কানে আসে। চেনা পরিচিতের ক্ষেত্রেই হোক বা খবরের কাগজে। এমন খবর কিন্তু নাড়া দিয়ে যায় মানুষকে।

অনেকেই মনে করেন এমনটা তাঁর বা তাঁর পরিজনের সঙ্গে হলে কি হবে! এমন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পিছনে কারণটা কি? এপ্রশ্ন অনেকের।

কারণ জানা গেলে তা রোখার ব্যবস্থাও সহজ হয়। লুন্দ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার এমনটা হওয়ার একটি নতুন কারণ সামনে আনলেন।

গবেষকদের মতে, বিশ্বে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সবচেয়ে বড় সমস্যা হল এমনটা হওয়ার আগে কোনও ইঙ্গিত পাওয়া যায়না। সবটাই আচমকা হয়। ফলে মৃত্যু আটকানো মুশকিল হয়।

২৮ হাজার ৫৮৪ জন মধ্যবয়সী মানুষকে পর্যবেক্ষণে রেখে গবেষণা চালান গবেষকেরা। তাঁরা দেখেন যাঁদের ফুসফুস ঠিকঠাক কাজ করছে না তাঁদের মধ্যে এমন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা বেশি হয়।

ফুসফুসের সমস্যা ২৩ শতাংশ বাড়িয়ে দেয় আচমকা হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা। গবেষকদের মতে, বিশাল জনসংখ্যায় কে এই আচমকা হৃদরোগে মারা যেতে পারেন তা বোঝা সম্ভব নয়। তবে ফুসফুসের স্বাস্থ্যের সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্যের একটা যোগাযোগ যে রয়েছে তা জানতে পাওয়া গিয়েছে।

ফলে ফুসফুস সুস্থ না থাকা কিন্তু আচমকা হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যু সম্ভাবনার একটা ইঙ্গিত হতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026