Health

করোনা রুখতে কতটা কার্যকরী সার্জিকাল মাস্ক, জানাল গবেষণা

সার্জিকাল মাস্ক বাজারে সহজলভ্য। স্বল্প মূল্যে পাওয়াও যায়। কিন্তু করোনা রুখতে এর কার্যকারিতা কতটা, এই প্রশ্নের উত্তর দিল একটি গবেষণা।

করোনা রুখতে যে ৩টি প্রাথমিক বিষয়ে জোর দেওয়া হচ্ছে তা হল, মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা এবং ২ জনের মধ্যে ২ গজের দূরত্ব রাখা।

এই প্রাথমিক শর্ত মেনে চললে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকটা কমে বলেই দাবি বিশেষজ্ঞদের। ফলে করোনা ছড়ানোর পর থেকে মাস্কের চাহিদা হুহু করে বেড়েছে। সেইসঙ্গে এসেছে রকমারি মাস্ক।

এন৯৫ মাস্কের দাম এখন কিছুটা কমলেও প্রাথমিক অবস্থায় দাম ছিল যথেষ্ট। এখনও যে তা খুব কম তেমনটা নয়।

এছাড়াও কাপড়ের নানা রংবাহারি মাস্ক বাজারে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ে ৬ স্তর বিশিষ্ট, ৪ স্তর বিশিষ্ট, ৩ স্তর বিশিষ্ট নানা মাস্ক।

মাস্ক তো মাস্কই ভেবে মানুষ যেটা সামর্থ্যে কুলিয়েছে সেটাই কিনেছেন। কেউ আবার দেখতে ভাল লাগছে কিনা সেদিকটা মাথায় রেখে মাস্ক বেছে নিয়েছেন।

কিন্তু মাস্ক করোনা থেকে রক্ষা করার রক্ষাকবচ। তাই তা দেখতে ভাল, না বহুমূল্য তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা কার্যকরী কিনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি গবেষণায় জানানো হয়েছে, কাপড় জাতীয় জিনিসে তৈরি মাস্কের চেয়ে অনেক ভাল সার্জিকাল মাস্ক।

করোনা রুখতে সার্জিকাল মাস্কের জুড়ি নেই বলেই অভিমত গবেষকদের। সার্জিকাল মাস্কই কিন্তু বাজারে থাকা সেই মাস্ক যা অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে।

খুব বেশি হলে ৫ টাকায় সার্জিকাল মাস্ক বাজারে এখন পাওয়া যায়। অন্যদিকে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়া কাপড়ের মাস্ক কিন্তু করোনা রুখতে একেবারেই প্রায় সক্ষম নয় বলে জানিয়েছে গবেষণা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026