Health

এই সংখ্যক সিগারেট অন্ধ করে দিতে পারে, বলছে গবেষণা

সিগারেট খেলে ফুসফুসের সমস্যা হতে পারে। এমন কথা আগেই জানা গিয়েছে। এবার মার্কিন গবেষকরা সামনে আনলেন আরও এক ব্যাধি।

চেন স্মোকার শব্দটা নতুন নয়। দেশে বিদেশে এমন অনেকেই আছেন যাঁরা একটি সিগারেটের আগুন থেকেই নতুন সিগারেট জ্বালিয়ে ধূমপান করে থাকেন। আবার অনেকে এমন না করলেও কিছুক্ষণ অন্তরই একটি করে সিগারেট জ্বালিয়ে ফেলেন। এঁদের দিনে ২০টির বেশিই সিগারেট খাওয়া হয়ে যায়।

২০টি মানে ২ প্যাকেট। আর ২ প্যাকেট সিগারেট অনেকের কাছেই একদিনের জন্য যথেষ্ট নয়। একইভাবে বিড়ি যাঁরা খান তাঁদেরও দিনে ২০টি বিড়ি অনেক সময় হয়েই যায়। আর এখানেই এক ভয়ংকর বিপদ অপেক্ষা করছে।

প্রতীকী ছবি

সিগারেট খেলে ক্যানসার হতে পারে। সিগারেট খেলে ফুসফুসের সমস্যা হতে পারে। এমন কথা আগেই জানা গিয়েছে। এবার নিউ জার্সির রাটগারস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সামনে আনলেন আরও এক ব্যাধি।

তাঁদের গবেষণা বলছে, দিনে যাঁরা ২০টির বেশি সিগারেট খেয়ে থাকেন তাঁদের রঙ চেনার ক্ষমতা লোপ পেতে থাকে। যা অবশেষে তাঁদের অন্ধ করে দেয়।

এই গবেষণায় গবেষকেরা দিনে ১৫টির কম সিগারেট খান এমন ৭১ জনকে বেছে নেনে। আর অন্যদিকে দিনে ২০টির বেশি সিগারেট খান এমন ৬৩ জনকে বেছে নেন। এঁদের সকলেরই বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে।

দেখা গেছে এঁদের মধ্যে যাঁরা বেশি সিগারেট খান তাঁদের লাল, সবুজ, হলুদ ও নীল রং চেনার ক্ষমতা অনেক বেশি লোপ পাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026