Health

রাতে ঘুমোতে চায়না সন্তান, রইল ঘুম পাড়ানোর সহজ উপায়

একদম শিশুরা তো বটেই, এমনটি বাল্য বা কৈশোরেও অনেক বাচ্চা রাতে ঘুমোতে চায়না। কীভাবে তাদের এই অভ্যাস বদল করা যায় তা জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

রাতে যে ঘুমটা প্রয়োজন তা আপনার সন্তান ঘুমোচ্ছে না! এতে তার স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হতে পারে। ছোটরা এত কিছু বোঝে না। রাতে অনেক সময় তারা ঘুমোতে চায় না।

তাদের সঠিক নিয়মে ফেলে ঘুম পাড়াতে চেয়েও পেরে উঠছেন না এমন অভিভাবকের সংখ্যা কম নয়। কি করলে অভিভাবকরা তাদের নিয়ম মেনে ঘুম পাড়াতে পারবেন তারই হদিশ দিলেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞদের পরামর্শ, যেসব শিশু বেশি রাত করে শুতে যায় তাদের ঘুমের সময় আধ ঘণ্টা করে এগিয়ে আনতে হবে অভিভাবকদের। এতে ক্রমে তারা সঠিক সময়ে ঘুমোতে যাবে।

সেটাই রুটিন করে দিতে হবে যাতে সে প্রয়োজনীয় ঘুমটা প্রতিদিন রাতে পায়। ঘুমোতে যাওয়ার সময়টা নিয়ে কিছুটা কড়া হতে হবে অভিভাবকদের।

সন্তান ঘুমোতে যাওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে থেকে তার টিভি দেখা বা মোবাইলে গেম খেলা বন্ধ করতে হবে। সহজ কথায় স্ক্রিন টাইম ঘুমোনোর সময়ের ১ ঘণ্টা আগে বন্ধ করলে তাতে খুব ভাল ঘুম হবে বাচ্চাটির।

দিনের দ্বিতীয়ার্ধে কখনই ছোটদের মিষ্টি জাতীয় পানীয় খেতে দেওয়া উচিত নয়। তাতে তাদের ঘুমের ব্যাঘাত হয়। ঘুমোতে যাওয়ার ঠিক আগে অনেকটা জল পান করতে দেওয়া উচিত নয়। তাতে রাতে তার বারবার প্রস্রাব পাবে। তাতে ঘুমের ব্যাঘাত হবে।

সন্তান কোন ম্যাট্রেসে ঘুমোচ্ছে বা কোন মাথার বালিশ মাথায় দিচ্ছে সেদিকে নজর রাখতে হবে। যাতে তার ঘুমের সময় অস্বস্তি না বাড়ে। ভারী কোনও ঢাকা বিছানায় থাকা উচিত নয়। বাচ্চার ঘুমের সময় ঘরের আলো ও উষ্ণতা সঠিক থাকা বাঞ্ছনীয়।

এর বাইরে যদি সন্তানের রাতে জোরে জোরে নিঃশ্বাস ফেলা, নাক ডাকা বা ঘুমের মধ্যে উঠে হাঁটার মত প্রবণতা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মোট কথা সন্তানের সঠিক পরিমাণ ঘুম হচ্ছে কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে অভিভাবকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026