ফাইল : টিকাকরণ, ছবি - আইএএনএস
করোনা ঠেকাতে প্রয়োজনীয় নিয়মবিধি মেনে চলা জরুরি। আর দরকার সময়মত প্রতিষেধক টিকা গ্রহণ। করোনার ২ ডোজের প্রতিষেধক টিকা নিলে তাতে কোর্স পূর্ণ হচ্ছে। আর তা শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি করছে। যা করোনা ঠেকাতে পারে।
কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে ২টি ডোজ সম্পূর্ণ করার পরেও তাঁদের শরীরে সেভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছেনা। কারও একেবারেই হচ্ছেনা। কারও অতি কম। কেন এমনটা হচ্ছে? সেই গবেষণা শুরু করেন ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গবেষণায় তাঁরা দেখেছেন, যাঁরা রিটুক্সিম্যাব-এর মত খুব কড়া ওষুধ খান, তাঁদের ক্ষেত্রে ২টি ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পরেও পরীক্ষা করে নজরে পড়ার মত অ্যান্টিবডির খোঁজ মেলেনি।
৬৬ জন স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা চালানো হয়। তাতে দেখা গেছে ৪০ শতাংশের দেহে কম অ্যান্টিবডি তৈরি হয়েছে। এঁদের মধ্যে আবার অ্যান্টিবডি তৈরি প্রায় হয়নি ১১ শতাংশের ক্ষেত্রে।
এর বাইরে স্বেচ্ছাসেবকদের ৬০ শতাংশের দেহেই নজরে পড়ার মতন টি-সেল তৈরি হয়েছে। যা করোনাকে শরীর থেকে তাড়ানোর জন্য যথেষ্ট।
তাহলে বাকি ৪০ শতাংশের ক্ষেত্রে কী হবে? যাঁদের ক্ষেত্রে ২টি ডোজেও যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়নি, তাঁদের কীভাবে সুরক্ষিত করা যায়?
এক্ষেত্রে তৃতীয় একটি বুস্টার ডোজ তাঁদের প্রদানের বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। গবেষকদের ধারণা এই বুস্টার ডোজ পড়লে হয়তো তাঁদের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়ে যেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…