Health

ছোটদের জন্য করোনা প্রতিষেধক টিকা কবে আসবে, ইঙ্গিত দিল আইসিএমআর

১৮ বছরের কম বয়সীদেরও করোনা প্রতিষেধক টিকার প্রয়োজন রয়েছে। কিন্তু তা কবে পাওয়া যাবে সেটাই বোঝা যাচ্ছেনা। এই অবস্থায় অভিভাবকদের আশ্বস্ত করল আইসিএমআর।

১৮ বছরের নিচে যে একটা বড় জনসংখ্যা রয়েছে তাদের করোনা প্রতিষেধক টিকা কবে থেকে পাওয়া যাবে? ক্রমশ এই প্রশ্ন জোড়াল হচ্ছে।

বিশেষত তৃতীয় ঢেউয়ের আতঙ্কে থাকা দেশের আপামর অভিভাবকদের কাছে এটা একটা বড় প্রশ্ন। কারণ তাঁরা নিজেরা করোনা টিকা নিলেও বাড়ির কনিষ্ঠ সদস্যদের টিকা হয়নি।

এটা অভিভাবকদের অস্বস্তিও দিচ্ছে। চিন্তাও বাড়াচ্ছে। এই অবস্থায় ইন্ডিয়া সায়েন্সে দেওয়া একটি সাক্ষাৎকারে আইসিএমআর-এনআইভি-এর অন্যতম ডিরেক্টর প্রিয়া আব্রাহাম আশ্বস্ত করলেন সকলকে।

প্রিয়া জানান, যা পরিস্থিতি তাতে ১২ বছর থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য করোনা প্রতিষেধক টিকা সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসেই এসে যেতে পারে। খুব বেশি দেরি হলে বড়জোর তার চেয়ে কটা দিন বেশি সময় লাগতে পারে।

প্রিয়ার যা দাবি তাতে কিন্তু ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এই টিকা তৈরি করছে ভারত বায়োটেক।

কোভ্যাক্সিন ১২ থেকে ১৮ বছরের জন্যও তৈরি হচ্ছে। সেই সঙ্গে জাইডাস ক্যাডিলা যে টিকা তৈরি করছে তা এই বয়সীদের জন্যও কার্যকরি।

ফলে টিকাকরণ শুরু হলে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য হয়তো ২টি টিকা মিলতে পারে। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রিয়া আব্রাহামের বক্তব্যে। আপাতত ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিনের ট্রায়াল তার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026