টেলিভিশন, প্রতীকী ছবি
রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্লান্ত মনটাকে চাঙ্গা করে নিতে অনেকেই টিভি দেখেন। অথবা মোবাইল ঘাঁটেন। গবেষকরা বলছেন এটা কিন্তু মোটেও রাতে ভাল ঘুমের জন্য উপযুক্ত নয়। এর ফলে কম ঘুম হবে। যা আদপে জন্ম দেবে মানসিক চাপ, আতঙ্ক, দৈহিক স্থূলতার।
আবার অনেকেই আছেন বাকিদের ঘুমের ব্যাঘাত যাতে না হয় সেজন্য নিজে ঘুমোতে যাওয়ার আগে ঘরের সব আলো নিভিয়ে টিভি দেখেন বা মোবাইল ঘাঁটেন।
গবেষকেরা জানাচ্ছেন এটা আরও ভয়ংকর। ঘুমের আগে অন্ধকার ঘরে টিভি দেখা বা মোবাইল ঘাঁটা আলো জ্বালিয়ে এগুলো করার চেয়েও বিপজ্জনক। যা আসলে ঘুমের রফাদফা করার জন্য যথেষ্ট।
গবেষণা করতে গিয়ে গবেষকরা দেখেছেন ৭০ শতাংশ বিভিন্ন বয়সের মানুষই ঘুমতে যাওয়ার আগে ১ ঘণ্টার মধ্যে কোনও না কোনও স্ক্রিন যুক্ত ডিভাইসে মনঃসংযোগ করেন। যা তাঁদের আদপে ক্ষতি করছে।
ভাল ঘুমের জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ ঘণ্টার মধ্যে যে কোনও স্ক্রিনযুক্ত ডিভাইসে চোখ রাখতে মানা করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…