Health

কোভিড থেকে সেরে উঠে চুল নিয়ে সমস্যা বাড়ছে

কোভিড আক্রান্ত হয়েছেন এমন অনেকেই রয়েছেন। এক এক জনের এক এক রকম অভিযোগ। এবার বাড়ছে চুলের সমস্যা। যা অনেকের মানসিক সমস্যা তৈরি করছে।

করোনা সংক্রমণের শিকারের সংখ্যা নেহাত কম নয়। করোনা যখন থাকছে তখন এক ধরনের শারীরিক সমস্যা। আবার করোনা থেকে সেরে ওঠার পর আর এক ধরনের সমস্যা হচ্ছে।

দুর্বলতার মত সমস্যা তো প্রায় সকলের মধ্যেই কোভিড পরবর্তী সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে।

এই সমস্ত সমস্যাগুলিকে চিকিৎসকেরা পোস্ট কোভিড সমস্যা হিসাবেই দেখছেন। তেমনই এক সমস্যা এখন ক্রমশ বাড়ছে। যা হল চুলের সমস্যা।

সাধারণভাবে একজন মানুষের দিনে প্রায় ১০০টির মত চুল পড়ে যায়। এটা স্বাভাবিক। কিন্তু করোনা থেকে সেরে ওঠা অনেকের দেখা যাচ্ছে দিনে এই চুল পড়ে যাওয়ার সংখ্যা ৩০০ থেকে ৪০০-তে গিয়ে ঠেকেছে।

এভাবে প্রতিদিন গোছা গোছা চুল উঠে যাওয়ায় চিন্তায় পড়ে চিকিৎসকের কাছে ছুটছেন অনেকে। এমন চুল ওঠার সমস্যা কখনও না থাকা মানুষজনও এখন করোনার পরে অভিযোগ করছেন যে তাঁদের চুল পড়ে যাচ্ছে।

মহিলাদের ক্ষেত্রে তো বটেই এমনকি পুরুষদের ক্ষেত্রেও এই হারে চুল পড়া মানসিকভাবে তাঁদের বিপর্যস্ত করে তুলছে। কেন হচ্ছে এমন সমস্যা?

চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনার পর সঠিক পুষ্টির অভাব, হরমোন জনিত সমস্যা, ভিটামিন ডি-এর অভাব, হঠাৎ করে ওজন কমে যাওয়া অথবা ভিটামিন বি ১২-র অভাব এই চুল পড়ার অন্যতম কারণ।

তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোলে ২-৩ মাস পর থেকে এই আচমকা শুরু হওয়া চুল পড়ার সমস্যায় লাগাম দেওয়া সম্ভব বলে মনে করছেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026