Health

দেশের কত মানুষের দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি, জানাল আইসিএমআর

দেশের কত মানুষের দেহে তৈরি হয়ে গেছে কোভিড অ্যান্টিবডি, সেটাই জানাল আইসিএমআর। যা গোটা দেশের জন্যই স্বস্তির বাতাস বয়ে আনল।

দেশের কত মানুষের দেহে তৈরি হয়ে গেছে কোভিড অ্যান্টিবডি? সেরো সার্ভে করে সেটা বারবার দেখার চেষ্টা চালিয়েছে আইসিএমআর।

২০২০ সালে করোনা দেশে থাবা বসানোর পর মে-জুন মাসে প্রথম সেরো সার্ভে করার পর দেখা যায় দেশে ০.৭ শতাংশ মানুষের দেহে তৈরি হয়েছে কোভিড অ্যান্টিবডি। সেই সামান্য সংখ্যক মানুষের দেহে অ্যান্টিবডি কোনও আশার আলো দেখাতে পারেনি।

ফের সেরো সার্ভে করা হয় অগাস্ট-সেপ্টেম্বরে। তখন দেখা যায় অ্যান্টিবডি তৈরি বেড়েছে। ৭.১ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। ফের সেরো সার্ভে হয় ডিসেম্বরে। তখন দেখা যায় কোভিড অ্যান্টিবডি আরও বেড়েছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ২৪.১ শতাংশে।

এরপর গত মাস ও চলতি মাসে করা হয় দেশের চতুর্থ সেরো সার্ভে। তার ফলাফল রীতিমত স্বস্তিদায়ক। দেখা গেছে যেখানে গত ডিসেম্বর-জানুয়ারিতেও দেশের ২৪.১ শতাংশ মানুষের দেহে কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেখানে এখন তা বেড়ে হয়েছে ৬৭.৬ শতাংশ।

আইসিএমআর জানাচ্ছে এখন যা পরিস্থিতি তাতে দেশের ৩২ শতাংশ মাত্র মানুষের করোনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি।

প্রায় ৬৮ শতাংশ যেসব মানুষের দেহে কোভিড অ্যান্টিবডি পাওয়া গিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ রয়েছেন ৪৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে। এঁদের প্রায় ৭৮ শতাংশের দেহেই তৈরি হয়েছে কোভিড অ্যান্টিবডি।

এরপর রয়েছেন ৬০ বছরের ওপর বয়স্ক ব্যক্তিরা। তাঁদের ৭৬ শতাংশের দেহেই পাওয়া গিয়েছে কোভিড অ্যান্টিবডি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026