Health

করোনা হলে দেহে কতদিন অ্যান্টিবডি থাকে, জানাল গবেষণা

করোনা একবার হলে যে কোনও মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু সেই অ্যান্টিবডি থাকে কতদিন পর্যন্ত। সেই প্রশ্নের উত্তর দিল একটি দীর্ঘ গবেষণা।

করোনা হয়েছে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এঁদের মধ্যে কেউ উপসর্গ যুক্ত। আবার কেউ উপসর্গহীন। উপসর্গ যুক্তদের ক্ষেত্রে তাঁরা পরীক্ষার রাস্তায় হেঁটে জেনেছেন তাঁরা পজিটিভ। আর উপসর্গহীনদের ক্ষেত্রে পরীক্ষা হলেই জানা গেছে যে তিনি আক্রান্ত।

এই উপসর্গহীন এবং উপসর্গ যুক্ত করোনা সংক্রমিতদের বেশ কয়েকজনকে গত ২০২০ সালের ফেব্রুয়ারি, মার্চ মাসে বেছে নেওয়া হয়। তাঁরা সে সময় করোনা সংক্রমণের শিকার ছিলেন। তারপর তাঁরা করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠেন।

গবেষকরা এরপর তাঁদের মে মাসে রক্ত পরীক্ষা করেন এটা দেখার জন্য যে তাঁদের দেহে তৈরি হওয়া করোনার অ্যান্টিবডি কতটা রয়েছে। সেখানে অ্যান্টিবডি পাওয়া যায়।

এরপর আবার তাঁদের নভেম্বরে পরীক্ষা করা হয়। দেখা যায় তখনও তাঁদের দেহে যথেষ্ট অ্যান্টিবডি রয়েছে। যদিও তা মে মাস থেকে নভেম্বরের মধ্যে কমেছে। কিন্তু দেহে রয়ে গিয়েছে অ্যান্টিবডি। যা থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা।

ইতালির পাডুয়া বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের যৌথ উদ্যোগে হওয়া এই গবেষণার পর গবেষকরা জানাচ্ছেন যে তাঁরা দেখেছেন একবার করোনা হলে মানবদেহে ৯ মাস পর্যন্ত অ্যান্টিবডি থেকে যায়।

আর তা কার করোনা সংক্রমণের মাত্রা বেশি ছিল, কার কম ছিল বা কার উপসর্গ ছিলই না তার ওপর নির্ভর করে না। সকলের ক্ষেত্রেই অ্যান্টিবডি ৯ মাস থেকে যাচ্ছে।

তবে গবেষকরা এটাও জানিয়েছেন যে ভৌগলিক অবস্থান ও সেখানে পরীক্ষা পদ্ধতির ওপর নির্ভর করবে মানবদেহে অ্যান্টিবডি লেভেল কতটা থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026