কোভিড-১৯, প্রতীকী ছবি
বিশ্বজুড়ে করোনা কিছুটা যেন শান্ত হয়েছিল গত কয়েক সপ্তাহে। কিন্তু তা ফের মাথা চাড়া দিতে শুরু করল। আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে করোনার তৃতীয় ঢেউ এখন বিশ্বে প্রাথমিক অবস্থায় রয়েছে। যার অন্যতম কারণ হতে চলেছে করোনার ডেল্টা প্রকার।
এই ডেল্টা প্রকার অত্যন্ত সংক্রামক। বিশ্বের ১১১টি দেশে ডেল্টা প্রকার ছড়িয়ে পড়েছে। হু-এর সতর্কতার মধ্যেই কিন্তু ব্রিটেন জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে ৫০ হাজার পার করেছে ব্রিটেনে সংক্রমণ। যা গত জানুয়ারির পর সেখানে এই প্রথম দেখা গেল।
ব্রিটেনে আনলক পর্ব চলছে। সেখানে ৪ ধাপে করোনা সংক্রান্ত লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার ৩টি ধাপ অতিক্রান্ত। আগামী সোমবার চতুর্থ ধাপও শেষ হওয়ার কথা।
তারপর থেকে ব্রিটেনে আর কোনও করোনা বিধিনিষেধ থাকছে না। তার আগেই যেভাবে করোনা হুহু করে বাড়তে শুরু করেছে সেখানে তাতে বিজ্ঞানীরা কিন্তু আগামী সোমবার থেকে আপাতত যে নিয়ন্ত্রিত লকডাউন বিধি চলছে তা তুলে নেওয়ার পক্ষপাতী নন।
ব্রিটেনে যখন এই পরিস্থিতি তখন আমেরিকাতেও হুহু করে ছড়াচ্ছে করোনা। আমেরিকার ৫০টি রাজ্যে সমানতালে বাড়ছে করোনা সংক্রমণ। বলা হচ্ছে এবার আমেরিকায় করোনা ছড়াচ্ছে টিকা না নেওয়াদের কারণে।
এই ঢেউকে টিকা না নেওয়াদের করোনা ঢেউ বলে ব্যাখ্যা করা হচ্ছে সেখানে। গত ১ সপ্তাহে আমেরিকায় হাসপাতালে ভর্তি বেড়েছে ৩৬ শতাংশ। মৃত্যু বেড়েছে ২৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…