Health

একটাই শহরে ৫০ শতাংশের ওপর ছোটদের শরীরে মিলল কোভিড অ্যান্টিবডি

এক অন্যতম প্রধান শহরের ১ থেকে ১৮ বছর বয়সীদের ৫০ শতাংশের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে কোভিড অ্যান্টিবডি। জানাল সেরো সার্ভে।

দেশে এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের দেহে তাঁদের অজান্তেই তৈরি হয়েছে করোনা অ্যান্টিবডি। অর্থাৎ করোনার কিছু পরিমাণ জীবাণু তাঁদের দেহে প্রবেশ করেছিল। আর তার জেরে অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে। সেরো সার্ভে করলেই জানা যায় বিষয়টি।

মুম্বইতে এমনই একটি সেরো সার্ভে করা হয়েছিল ১ এপ্রিল থেকে ১৫ জুনের মধ্যে। তবে কেবলমাত্র ১ বছর থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে। আর তাতে যে ফলাফল সামনে এল তাতে অবশ্য চোখ কপালে উঠবে।

দেখা গেছে মুম্বই শহরের ৫০ শতাংশের ওপর শিশু থেকে কিশোর কিশোরীর দেহেই রয়েছে কোভিড অ্যান্টিবডি। দেখা গেছে ১ থেকে ৪ বছর বয়সীদের ৫১.০৪ শতাংশ শিশুর দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি।

৫ থেকে ৯ বছর বয়সী বালক বালিকার ৪৭.৩৩ শতাংশের দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীর ৫৩.৪৩ শতাংশের দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি।

আর ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীর ৫১.৩৯ শতাংশের দেহেই রয়েছে কোভিড অ্যান্টিবডি। যার গড় ৫০ শতাংশের ওপর হয়।

করোনার তৃতীয় ঢেউ আসার অপেক্ষা চলছে। কারণ বিশেষজ্ঞেরা বলছেন তৃতীয় ঢেউ আসবেই। এও বলা হচ্ছে যে তৃতীয় ঢেউতে ছোটরাও যথেষ্ট প্রভাবিত হবে। এই পরিস্থিতিতে মুম্বই শহরের ৫০ শতাংশের ওপর শিশু থেকে কিশোর কিশোরীর দেহে কোভিড অ্যান্টিবডি পাওয়া যাওয়া যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026