Health

ফ্রিতে এই কাজটি করলে ভাল থাকে লিভার, কমে বয়সজনিত সমস্যা

প্রচলিত ধারনার একদম উল্টো রাস্তায় হাঁটলেন কয়েকজন গবেষক। ক্যালিফোর্নিয়ার গবেষকদের দাবি, এটি করলে মানুষ ভাল থাকেন। লিভার ভাল থাকে।

ভারতে আমজনতার জীবনে মূলত আধ্যাত্মিক কারণে উপোস নামক বিষয়টি নিজের জায়গা করে নিয়েছে। পুজো তাই উপোস। পুণ্য তিথি তাই উপোস। তাও আবার পুরুষদের চেয়ে মহিলারা উপোসে বেশি বিশ্বাসী। আর একটা উপোস মাঝে মধ্যে দেখে থাকেন আমজনতা। তা হল রাজনৈতিক উপোস।

মানে কোনও দাবি দাওয়াকে সামনে রেখে রাজনৈতিক কারণে অনশন। সাধারণ মানুষের কাছে এই উপোস কখনই গ্রহণযোগ্য নয়। কারণ এতে শরীরে কুপ্রভাব পড়ে। কিন্তু সেই প্রচলিত ধারণার একদম উল্টো রাস্তায় হাঁটলেন কয়েকজন গবেষক।

ক্যালিফোর্নিয়ার আরভাইন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, উপোস করলে মানুষ ভাল থাকেন। উপোস করলে লিভার ভাল থাকে। সে তার মেটাবোলিজমকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়। যা আখেরে মানুষকে বয়সজনিত রোগভোগ থেকে দূরে রাখে।

মাঝেমধ্যেই উপোসে ভাল থাকে স্কেলিটাল মাসলও। উপোস করলে টানা ২৪ ঘণ্টার উপোসই সবচেয়ে ভাল বলে মনে করছেন গবেষকেরা। ইঁদুরের ওপর গবেষণা চালালেও তাঁদের দাবি মানুষের ক্ষেত্রে সমানভাবে উপকারি হবে এই উপোস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026