ব্যাকটেরিয়া, প্রতীকী ছবি
মানব শরীরে করোনার উপস্থিতি, প্রভাব, শরীরে তার প্রতিরোধ সব কিছু নিয়েই গবেষণা অব্যাহত। তেমনই এক গবেষণা অবাক করল গোটা বিশ্বকে। মানুষের শরীরেই রয়েছে এমন এক ব্যাকটেরিয়া যা শরীরে থাকে আর লড়াই করে অন্য ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে।
দক্ষিণ কোরিয়ার সিওলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, মানব দেহের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যার ঘরবাড়ি ওই মানব দেহের অন্ত্র। মাঝে দেখা যাচ্ছিল করোনার মাঝারি বা অতিপ্রভাবে বিধ্বস্ত দেহে কখনও ফুসফুসে আঘাত হানছিল করোনা। আবার কখনও গ্যাসট্রোইন্টেস্টাইনাল উপসর্গ দেখা দিচ্ছিল।
গবেষকরা পরীক্ষা করতে গিয়ে দেখেন অন্ত্রে করোনা যখনই প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, মানবদেহের বাসিন্দা ওই ব্যাকটেরিয়া তেড়ে গেছে তার দিকে। করোনাকে তার ভয়ংকর রূপ দেখাতে দেয়নি অন্ত্রে। করোনার বিরুদ্ধে লড়াই করেছে। আর সেই লড়াই কাজেও লেগেছে বারবার।
শুধু করোনার বিরুদ্ধে লড়াই করাই নয়, অন্ত্রে বসবাসকারী ওই ব্যাকটেরিয়া এইচ পাইলোরি নামে এক ভয়ংকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই দেয়।
এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অন্ত্রে ঘা তৈরি করে দেওয়ার ক্ষমতা ধরে। এমনকি তা পাকস্থলীর ক্যানসারের জন্ম দেয়। যার বিরুদ্ধে কিন্তু নিঃশব্দে লড়াই দিয়ে যায় মানবদেহের অন্ত্রে থাকা এই ব্যাকটেরিয়া।
গবেষকরা এবার পরীক্ষা করতে গিয়ে এটা পেলেন যে এই ব্যাকটেরিয়া লড়াই দিচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। এমনকি অন্য ভাইরাসের বিরুদ্ধেও লড়তে সক্ষম এই ব্যাকটেরিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…