ইঞ্জেকশন, প্রতীকী ছবি
মাতৃত্বকালীন ম্যালেরিয়া সারা বিশ্ব জুড়েই এক বড় চিন্তার কারণ। যা একাধারে মা ও শিশুর জন্য ভয়ংকর হয়। এই সমস্যা দূর করতে দীর্ঘ দিন ধরেই গবেষণা চলছিল। সেই গবেষণায় একটি টিকা আবিষ্কার হয়। দাবি করা হয় ওই টিকা মাতৃত্বকালীন ম্যালেরিয়া রোধ করতে অব্যর্থ।
সেই দাবি সত্যি কিনা এবং তা সত্যিই বাজারে আম জনতার ব্যাবহারের জন্য আনা যায় কিনা তা জানতে শুরু হয় তার ক্লিনিক্যাল ট্রায়াল। সেই পরীক্ষার প্রথম পর্যায় সাফল্যের সঙ্গে উতরে গেল এই টিকা।
প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের শেষে দেখা গেছে এই টিকা সম্পূর্ণ সুরক্ষিত। যা দেখে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বেজায় খুশি। তাঁদের তরফে জানানো হয়, রক্তে ঠিক যতটা অ্যান্টিবডির প্রভাব তৈরি হওয়া উচিত ঠিক ততটাই ওই টিকা প্রদানে তৈরি হচ্ছে।
দেখা গেছে সেটি সম্পূর্ণ সুরক্ষিতও। প্রসঙ্গত জার্মানির ৩৬ জনের ওপর ট্রায়াল করে এই টিকা তার প্রথম পর্যায় অতিক্রম করল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…