Health

ঝকঝকে সুন্দর মুখ চান, প্রতি সপ্তাহে বদলান বিছানার এই জিনিসটি

ঝকঝকে সুন্দর মুখ কে না চান। সুন্দর মুখ কেবল নারী নয়, পুরুষরাও চান। যা পাওয়া যেতে পারে প্রতি সপ্তাহে মনে করে বিছানার একটি জিনিস বদলে ফেললে।

ঝকঝকে মুখ পেতে মানুষ কি না করে। পার্লারে গিয়ে ফেসিয়াল সহ অন্য অনেক পরিচর্যা থেকে শুরু করে ঘরোয়া নানা টোটকা। যথেষ্ট অর্থ ব্যয় করেন সকলে। সময়ও ব্যয় করেন।

মুখে লাগানোর প্যাকও ব্যবহার করেন অনেকে। সেইসঙ্গে ত্বকের পক্ষে উপকারি খাবারে জোর দেন। সঠিক পরিমাণ জল পান করেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলেন। ফেস ক্রিমও ব্যবহার করেন।

এমন কত কিছুই তো মানুষ করেন সারাদিনে। তারপর রাতে ঘুমোতে চলে যান বিছানায়। রাতে সুন্দর ঘুমও ত্বকের এক প্রকার যত্নের মধ্যে পড়ে। কিন্তু অনেকেই জানেন না সারা রাতে একটা অতিসাধারণ ভুলে তাঁদের চামড়ার অজান্তেই ক্ষতি হয়।

রাতে যে বিছানায় শুতে যান সেই বিছানার চাদর, পা বালিশ, মাথার বালিশ সবই সুন্দর নরম আবরণে ঢাকা থাকে। যাকে সহজ কথায় পিলো কভার বলে। বিশেষজ্ঞেরা বলছেন এই পিলো কভারেই লুকিয়ে থাকে অজানা শত্রু।

রাতে যখন মানুষ ঘুমোন তখন তাঁদের চামড়ার থেকে খসে যাওয়া মরামাস বা ডেড স্কিন বালিশের কভারে লেগে যায়। যা বালিশের ধূলিকণার সঙ্গে মিশে যায়।

রাতে ঘুমোনোর সময় এক রাতে মানুষের দেহ থেকে ২০০ কোটি ডেড স্কিন ঝরে পড়ে। যা সবচেয়ে বেশি জমা হয় মাথার বালিশের কভারে। যাকে পিলো কভার বলা হয়।

বিশেষজ্ঞেরা বলছেন প্রতি সপ্তাহে অবশ্যই যেন একবার পিলোকভার পরিবর্তন করা হয়। পারলে তার চেয়েও কম দিনের ব্যবধানে পিলোকভার বদল করা জরুরি। এতে ওই ডেড স্কিন ধূলিকণার সঙ্গে মিশে আর চামড়ার ক্ষতি করতে পারবেনা। বিশেষত মুখের চামড়ার ক্ষতি করতে পারেনা। ফলে মুখ থাকে ঝকঝকে, সুন্দর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026