গবেষক, প্রতীকী ছবি
করোনার ধাক্কাই সামলানো যাচ্ছেনা। তার মধ্যে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার সেই ব্ল্যাক ফাঙ্গাসকে ভাল করে বোঝার আগেই হানা দিল আরও এক নয়া আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস।
এক ৭০ বছরের রোগীর শরীরে এই হোয়াইট ফাঙ্গাসের দেখা মিলেছে। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি আইনের আওতায় আনতে না আনতেই এবার নতুন চিন্তা নিয়ে হাজির হল হোয়াইট ফাঙ্গাস।
চোখে জেলির মত তৈরি হওয়া এবং চোখে প্রায় দেখতে না পাওয়া একটি উপসর্গ হিসাবে সামনে এসেছে এই হোয়াইট ফাঙ্গাসের ক্ষেত্রে।
উত্তরপ্রদেশের মাউ জেলার বাসিন্দা ৭০ বছরের ওই বৃদ্ধ গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁরা চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল থেকে ছাড়া পান।
ব্ল্যাক ফাঙ্গাস যেমন কোভিড থেকে সেরে ওঠা মানুষের দেহে হানা দিচ্ছে, হোয়াইট ফাঙ্গাসও তেমনই। ওই বৃদ্ধের দেহে হোয়াইট ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া যায় গিয়েছে এখন।
ওই বৃদ্ধের করোনা উপসর্গের মতই উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা হয়। ফল নেগেটিভ আসে। তারপরই তাঁর চোখের সমস্যা বাড়তে থাকায় ভিটরিয়াস বায়প্সি করা হয়। আর তাতেই পাওয়া যায় হোয়াইট ফাঙ্গাসের অস্তিত্ব।
যদিও এই ফাঙ্গাসের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা কেমন তা এখনও চিকিৎসকদের কাছে পরিস্কার নয়। কারণ অতিবিরল এই রোগ। তবে ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার হোয়াইট ফাঙ্গাসের থাবা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…