Health

মাত্র ১ সেকেন্ডেই জানা যাবে করোনা ভাইরাসের অস্তিত্ব

করোনা হয়েছে কিনা জানতে এখন আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। যা সময় সাপেক্ষ। এক গবেষক দল দাবি করেছে মাত্র ১ সেকেন্ডেই জানা যাবে করোনার অস্তিত্ব।

করোনা কী শরীরে বাসা বেঁধেছে? উপসর্গ দেখা দিলে তা জানা যায় পরীক্ষার মাধ্যমে। সেকথা জানতে এখন আরটি-পিসিআর পদ্ধতির আশ্রয় নেওয়া হয়।

নমুনা সংগ্রহ থেকে আরটি-পিসিআর করে রিপোর্ট পেতে এখন কমপক্ষে ১ দিন সময় লেগে যাচ্ছে। কিন্তু এই ১ দিনের ব্যবধান কমে যদি ১ সেকেন্ড হয়ে যায় তাহলে মন্দ কি! বরং আরও অনেক সহজ হয়ে যাবে করোনা পরীক্ষা।

গবেষকদের একটি দল এমনই একটি সেন্সর সিস্টেম উদ্ভাবন করেছেন যা শরীরে করোনার অস্তিত্ব জানাতে সময় নেবে মাত্র ১ সেকেন্ড।

এখন রক্তের শর্করা পরীক্ষা বা সহজ করে বললে সুগার টেস্টের জন্য এক ধরনের স্ট্রিপ পাওয়া যায়। যাতে এক বিন্দু রক্ত দিয়ে সেকেন্ডেই ঘরে বসে জেনে যাওয়া যায় রক্তে শর্করার পরিমাণ। এই করোনা পরীক্ষাতেও এমনই একটি স্ট্রিপ ব্যবহার করছেন গবেষকরা।

এই স্ট্রিপের মাথায় রয়েছে একটি মাইক্রোফ্লুইডিক চ্যানেল। সেখান দিয়ে রোগীর শরীরের ফ্লুইড এসে ঠেকবে একটি সোনার পাতে। যে সোনার গায়ে লাগানো থাকবে করোনা অ্যান্টিবডি।

এই সেন্সরটি একটি সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। এই বোর্ডই জানিয়ে দেবে পরীক্ষার ফল। পরীক্ষার পর সেন্সর স্ট্রিপটা ফেলে দিতে হবে। তবে সার্কিট বোর্ডটি থেকে যাবে।

এতে পরীক্ষার খরচও অনেক কম হবে। এখন এটা কবে বাজারে আসে সেটাই দেখার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026