Health

জুন শেষের মধ্যে টিকায় কতটা সুরাহা, স্পষ্ট করল কেন্দ্র

টিকা নিয়ে হাহাকার চলছে দেশে। অনেক জায়গায় প্রথম ডোজই নেই। এই অবস্থায় কতটা সুরাহা মিলবে জুন শেষের মধ্যে, সেকথাই এদিন স্পষ্ট করল স্বাস্থ্যমন্ত্রক।

টিকা এখন চাইলেই মিলবে এমন পরিস্থিতি নয়। বহু মানুষ এখনও টিকা পাননি। অনেকে লাইন দিয়েও হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কার্যত টিকা নিয়ে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশ জুড়ে।

মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে টিকা নিতে গিয়ে। টিকা নিতে মানুষকে সচেতন করার পাশাপাশি তাঁদের নিতে উৎসাহ দিয়েছে কেন্দ্র।

কিন্তু এখন অনেক রাজ্যেরই অভিযোগ কেন্দ্র তাদের টিকাই পাঠাতে পারছেনা। যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। টিকা নিতে চেয়েও তাঁরা টিকা পাচ্ছেন না।

এই পরিস্থিতি কবে কাটবে? কবে থেকে টিকার যোগান যথেষ্ট হবে? এ প্রশ্ন সকলের। স্বাস্থ্য মন্ত্রক এ বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছে।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, আগামী জুন মাসের শেষের মধ্যে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টিকা সরবরাহ করা সম্ভব হবে। টিকা উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলে তারা একথা জানিয়েছে।

যেহেতু এত টিকা সরবরাহ করা হতে চলেছে, তাই তার আগে প্রতিটি রাজ্যকেই স্বাস্থ্যমন্ত্রক জেলাভিত্তিক টিকা প্রদান কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছে। যা কোউইনে তাদের আপলোড করে দিতেও বলা হয়েছে।

যদিও জুনের মধ্যে কেন্দ্র যত টিকা সারা দেশে পাঠানো হবে বলে জানিয়েছে তাতে সামান্য হলেও বহু মানুষ তখনও টিকাহীন অবস্থাতেই থেকে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026