Health

৮৪ দিন না হলে দ্বিতীয় ডোজের বুকিং নেবে না কোউইন

৮৪ দিন হতেই হবে। কোউইনে একটি সংস্থার টিকার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এই নয়া নিয়ম চালু হল। যাঁরা আগেই বুকিং করেছেন তাঁদের জন্যও রয়েছে প্রস্তাব।

কোউইন পোর্টালে টিকার জন্য বুকিং করে অনেকেই টিকা নিতে যাচ্ছেন। কেউ প্রথম ডোজের জন্য বুকিং করছেন, কেউ দ্বিতীয় ডোজের জন্য।

প্রথম ডোজের জন্য বুকিং নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনল সরকার। কোউইনে বুকিংয়ের ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে।

সেখানে কোভ্যাক্সিনের বুকিং নিয়ে কোনও সমস্যা না হলেও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে নিয়ম বদল হয়েছে। কোউইনে এখন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য বুকিং করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রথম ডোজের দিন থেকে কমপক্ষে ৮৪ দিনের ব্যবধান থাকতেই হবে। তবেই বুকিং হবে। নচেৎ নয়।

কোভিশিল্ডের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে নিতে পরামর্শ দিয়েছে সরকার। সেক্ষেত্রে কোউইনেও এবার তার ছাপ পড়ল।

১২ সপ্তাহ না হলে দ্বিতীয় ডোজের বুকিং হচ্ছেনা। চাইলেও কেউ দ্বিতীয় ডোজের বুকিং কোউইনে করতে পারবেন না।

এছাড়া যাঁরা সরাসরি দ্বিতীয় ডোজ নিতে হাজির হচ্ছেন তাঁদের ক্ষেত্রেও এই ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানের বিষয়টি নজর রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। যাতে তাঁরাও ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডেজের কোভিশিল্ড নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026