Health

সামনের সপ্তাহেই ভারতের বাজারে আসছে তৃতীয় টিকা

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে তৃতীয় টিকা। যা সামনের সপ্তাহের শুরু থেকেই মিলবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউতে বেসামাল ভারত। হুহু করে বাড়ছে সংক্রমণ। অক্সিজেনের অভাব নানা প্রান্তে। সেইসঙ্গে নেই টিকাও। টিকার অপ্রতুলতা নিয়ে দেশজুড়েই বেশ কয়েকদিন ধরে ক্ষোভ আছড়ে পড়ছিল। টিকা নিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে।

এই অবস্থায় টিকার অভাব পূরণের দ্রুত প্রয়োজন ছিল। সেটাই কিছুটা হলেও হতে চলেছে এবার। ভারতের নীতি আয়োগ-এর সদস্য ভিকে পল বৃহস্পতিবার জানিয়ে দিলেন সামনের সপ্তাহের শুরু থেকেই বাজারে মিলতে চলেছে আরও একটি টিকা।

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এবার সামনের সপ্তাহ থেকে মিলবে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। স্পুটনিক ভি হল ভারতের বাজারে ছাড়পত্র পাওয়া তৃতীয় টিকা।

এদিকে বিদেশি অন্য টিকাতেও ছাড়পত্রের একটা ইঙ্গিত এদিন মিলেছে। গত মাসেই স্পুটনিক ভি-এর জরুরি অবস্থায় প্রয়োগে ছাড়পত্র মিলেছিল।

ভিকে পল আরও জানিয়েছেন স্পুটনিক ভি আগামী জুলাই মাস থেকে ভারতেই তৈরি হবে। হায়দরাবাদের সংস্থা ডক্টর রেড্ডিজ স্পুটনিক ভি-এর ভারতে ট্রায়াল সামলেছে। এবার তারা স্পুটনিক ভি ভারতে তৈরিরও বরাত পেল।

ডক্টর রেড্ডিজ-এর এক আধিকারিক যা ইঙ্গিত দিয়েছেন তাতে স্পুটনিক ভি-এর খোলা বাজারে দাম হতে পারে ৭৫০ টাকা। স্পুটনিক ভি সামনের সপ্তাহ থেকে বাজারে এলে টিকার হাহাকার কিছুটা হলেও মিটবে বলে মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026