Health

প্রথম ডোজের পর করোনা হলে দ্বিতীয় ডোজ কবে, প্রস্তাবে জানাল প্যানেল

অনেকেই এমন আছেন যাঁদের করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর করোনা সংক্রমণ হয়েছে। তাঁরা কবে নেবেন দ্বিতীয় ডোজ? এ নিয়ে প্রস্তাবে জানাল সরকারি প্যানেল।

এমন অনেকে রয়েছেন যাঁরা প্রথম ডোজ নেওয়ার পর করোনা সংক্রমণের শিকার হয়েছেন। করোনা পজিটিভ থেকে নেগেটিভ হতে তাঁদের নির্দিষ্ট সময়ও লেগেছে।

কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে সুস্থ হয়ে উঠতে উঠতে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে যাচ্ছে। কারও আবার দ্বিতীয় ডোজ নেওয়ার সময়েই করোনা পজিটিভ থাকছে।

ফলে তাঁরা আতান্তরে পড়ছেন যে সময় পার করে গেল অথচ করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হল না। এখন করণীয় কি তা নানা জায়গা থেকে জানারও চেষ্টা করছেন তাঁরা।

এমন ক্ষেত্রে কি করতে হবে তা তাঁদের প্রস্তাবে স্পষ্ট করে জানাল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন। সরকারি এই প্যানেলের পরামর্শ, এমন ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে সেরে ওঠার ৪ থেকে ৮ সপ্তাহ পরে।

ফলে যদি দেখাও যায় যে সুস্থ হয়ে ওঠার পরই দ্বিতীয় ডোজের সময় তাহলেও তাঁরা তখন তা নিতে পারবেননা। অপেক্ষা করতে হবে ৪ সপ্তাহ থেকে ৮ সপ্তাহ।

এমনও হতে পারে যে করোনা হল না কিন্তু অন্য কোনও কঠিন ব্যাধির জন্য তাঁদের হাসপাতালে ভর্তি হতে হল বা আইসিইউতে থাকতে হল। তাঁদেরও সেরে ওঠার পর ৪ থেকে ৮ সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ নেওয়া উচিত বলে প্রস্তাবে জানিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026