Health

প্রত্যেকদিন মাত্র ২ পেগই শরীরে ঘটনাটি ঘটায়

অনেকে মনে করেন এভাবে মেপে প্রাত্যহিক মদ্যপান শরীরের কোনও ক্ষতি করেনা। চিকিৎসকদের একটি দল গবেষণা করে জানিয়েছে, এই ভাবনা একেবারেই ভুল।

প্রত্যেক দিন মদ্যপানের অভ্যাস অনেকের থাকে। অনেকে বলেও থাকেন তাঁরা মেপে খান। একেবারে বরাদ্দ ২ পেগ। তার বেশিও নয়, কমও নয়।

অনেকে মনে করেন এভাবে মেপে প্রাত্যহিক মদ্যপান শরীরের কোনও ক্ষতি করেনা। লাগাম ছাড়া হলেই বিপত্তি। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যালফ্রেড হাসপাতালের চিকিৎসকদের একটি দল গবেষণা করে জানিয়েছে, এই ভাবনা একেবারেই ভুল।

মেপে প্রাত্যহিক ২ পেগও হৃদযন্ত্রের পক্ষে ক্ষতিকর। তা হৃদ কম্পনকে অনিয়মিত করে তোলে। যা হৃদযন্ত্রের জন্য মোটেও ভাল নয়।

চিকিৎসক দলের দাবি, যাঁরা খুব অল্প মদ্যপান করেন তাঁদের চেয়ে এমন পরিমাণমত মেপে ২ পেগের প্রাত্যহিক মদ্যপান আরও ক্ষতিকর। এমনকি কতটা মদ্যপানে কতটা হৃদযন্ত্রের ক্ষতি তাও বিষদে জানিয়ে দিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026