ফাইল : করোনা পরীক্ষার স্ট্রিপ
চুল পড়ার সমস্যা শুরু হলে মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই চিন্তিত হন। তবে তা ওই চুল পড়া আর টাক পড়ার মধ্যেই সীমিত থাকে। চেষ্টা চলে চুল পড়া বন্ধ করার।
কিন্তু তার সঙ্গে করোনার কি সম্পর্ক? গবেষণা কিন্তু বলছে সম্পর্ক রয়েছে। আর তা যথেষ্ট গভীর ও চিন্তার। কারণ পুরুষদের টাক পড়ার সঙ্গে করোনা সংক্রমণের সম্পর্ক রয়েছে।
একটি মার্কিন বায়োটেকনোলজি সংস্থার করা গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের মাথার চুল পড়ে যাচ্ছে, ক্রমশ যাঁদের মাথায় টাক পড়ছে, তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনই বেশি করোনা তাঁদের ওপর জেঁকে বসার।
কারণ চুল পড়ছে এমন ব্যক্তিদের করোনা হলে তার এতটাই মারাত্মক আকার নিচ্ছে যে তাঁদের আইসিইউ পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। এমনকি মৃত্যুও হচ্ছে। অন্তত এমনই দাবি করছে ওই গবেষণা।
অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া নামে একটি বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে চুল পড়ার সঙ্গে। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার সঙ্গে দেহের কিছু হরমোনের সংযোগ রয়েছে। যা দেহটি কতটা স্পর্শকাতর তা বোঝায়।
এক্ষেত্রে দেখা গেছে মার্কিন মুলুকে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া পুরুষদের ৭৯ শতাংশেরই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার সমস্যা রয়েছে। এমনই জানাচ্ছে ওই গবেষণা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…