Health

তৃতীয় ঢেউ আসবেই, আগাম সতর্ক করলেন কেন্দ্রীয় পরামর্শদাতা

করোনার দ্বিতীয় ঢেউতে কার্যত বেসামাল ভারত। তার মধ্যেই এবার তৃতীয় ঢেউ নিয়ে আগাম সতর্ক করলেন কেন্দ্রীয় বৈজ্ঞানিক পরামর্শদাতা কে বিজয়রাঘবন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে এখন কার্যত বেসামাল গোটা দেশ। সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যু। এই ধাক্কা সামলানোও সহজ নয়।

দ্বিতীয় ঢেউতে নাজেহাল দেশবাসীকে এবার তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় বৈজ্ঞানিক পরামর্শদাতা কে বিজয়রাঘবন।

বিজয়রাঘবন বলেন, যে পরিমাণ ভাইরাস ভারতে ঘুরছে তাতে তৃতীয় ঢেউ আসা অবশ্যম্ভাবী। তবে ঠিক কবে সেই তৃতীয় ঢেউ আসবে তা পরিস্কার করতে পারেননি তিনি। তবে তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি থাকতে বলেন বিজয়রাঘবন।

তিনি এটাও বলেন যে যে টিকা দেওয়া হচ্ছে তা ভাইরাসের ধরণকে দমিয়ে দিতে সমর্থ। এর আগেই অবশ্য কেন্দ্রের তরফে তৃতীয় ঢেউয়ের কথা জানানো হয়েছে। সেই ধাক্কার জন্য মহারাষ্ট্র ইতিমধ্যেই নিজেদের প্রস্তুত করাও শুরু করেছে।

এমনও বলা হচ্ছে যে তৃতীয় ঢেউ শিশুদের জন্যও খারাপ হতে পারে। অনেক শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আগে থেকেই তা রোখার বন্দোবস্ত তৈরি রাখতে হবে।

এদিন ফের একবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, প্রয়োজন ছাড়া বাড়িতেই থাকার ওপর জোর দেওয়া হয়েছে। অযথা জমায়েত না করার পরামর্শও দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026