Health

করোনা রুখতে ওষুধ, জরুরি ব্যবহারে ছাড়পত্র পেল ভারতের সংস্থা

করোনার প্রতিষেধক টিকা নিয়ে সারা বিশ্ব ব্যস্ত। এরমধ্যেই ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি করোনা প্রতিষেধক ওষুধ জরুরি ব্যবহারে ছাড়পত্র পেয়ে গেল।

জরুরি ব্যবহারে ছাড়পত্র মিলেছে। হাসপাতালে চিকিৎসক প্রেসক্রিপশন লিখে দিলে এই ওষুধ দেওয়া যাবে রোগীকে। ডিসিজিআই থেকে শুক্রবারই মিলেছে ছাড়পত্র। এমনই জানাল আমেদাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা।

খুব খারাপ অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে অবশ্য এই ওষুধ নয়। খারাপের দিকে থাকা রোগীদের এই ওষুধ দেওয়া যাবে। ট্রায়ালে এই ওষুধ যথেষ্ট কার্যকরী হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

জাইডাস ক্যাডিলার এই ওষুধের নাম ভিরাফিন। এটি একটি এক ডোজের ওষুধ। একটি ডোজেই যা কাজ হওয়ার হবে।

সংস্থার দাবি, দেশের ২০-২৫টি সেন্টারে এই ওষুধের পরীক্ষা হয়। সেখানে দেখা গেছে করোনা রোগীকে এই ওষুধ দেওয়ার পর ৭ দিনের মাথায় তাঁর আরটি-পিসিআর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ তাঁর দেহে আর করোনা নেই বলেই ফলে প্রমাণিত হয়েছে।

সংস্থার দাবি, এই ওষুধ দেওয়ার পর বাইরে থেকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন কমেছে। অর্থাৎ ভিরাফিন শ্বাসের সমস্যা মেটাচ্ছে। এমনকি শুধু করোনা বলেই নয়, অন্য ভাইরাল অসুখেও এই ওষুধ কার্যকরী ভূমিকা নিচ্ছে বলেই সংস্থার তরফে দাবি করা হয়েছে।

যদি সব ঠিকঠাক হয় তাহলে ভারতের তৈরি এই ওষুধ কিন্তু শুধু ভারত নয়, বিশ্বজুড়েই করোনা চিকিৎসায় এক যুগান্ত আনতে পারে বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026