Health

করোনাকে হারাতে এই সহজ কাজ প্রত্যেকদিন, পরামর্শ গবেষকদের

করোনা থেকে কীভাবে বাঁচা যায়? এ প্রশ্ন কিন্তু এখনও সমানভাবে গুরুত্বের দাবি রাখে। করোনাকে হারানোর অতি সহজ উপায় বাতলালেন গবেষকেরা।

করোনা বিদায় নেওয়ার নাম নেই। বরং এখন দারুণ দাপটে ব্যাট করছে ভারতে। এই পরিস্থিতিতে করোনা থেকে বাঁচার জন্য টিকা তো অনেকেই নিচ্ছেন।

সেইসঙ্গে কিছু প্রাত্যহিক অতি সহজ অভ্যাস মানুষকে করোনা থেকে দূরে রাখতে সক্ষম বলে জানাচ্ছেন গবেষকেরা। গবেষকেরা ৪৮ হাজার ৪৪০ ডজন কোভিড পজিটিভ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

করোনাকে দূরে রাখতে প্রত্যেকদিন ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। আর যদি ব্যায়াম করা প্রতিদিন সম্ভব না হয়? সেক্ষেত্রের তাঁদের পরামর্শ অন্ততপক্ষে ৩০ মিনিট হাঁটা।

যোগাভ্যাস, প্রতীকী ছবি

বাড়ির কাছের পার্কে বা খোলা জায়গায় সামাজিক দূরত্ববিধি মেনে সকলকে ৩০ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। এই হাঁটাটা সপ্তাহে প্রত্যেকদিন না পারলে, কমপক্ষে ৫ দিন করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

গবেষকদের মতে, যাঁরা শরীরকে অলস করে রাখেন তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা ১.৭৩ শতাংশ বেশি। তাঁদের আইসিইউ-তেও ভর্তি করতে হতে পারে।

যাঁরা শরীরকে ব্যায়াম বা হাঁটার মধ্যে দিয়ে সক্রিয় রাখেন তাঁদের তুলনায় যাঁরা শরীরকে বিশেষ নড়ান না তাঁদের করোনা থেকে মৃত্যুর সম্ভাবনা ২.৪৯ শতাংশ বেশি বলেই জানিয়েছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026