Health

জরুরি ভিত্তিতে ব্যাবহারে অনুমতি, ভারত পাচ্ছে তৃতীয় টিকা

ভারতবাসীর জন্য সুখবর। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর এবার জরুরি ভিত্তিতে ব্যবহারে দেশে অনুমোদন পেল তৃতীয় একটি টিকা। যা দেশে টিকার প্রয়োজন সামাল দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

ভারতে টিকাকরণ চলছে জোরকদমে। প্রধানমন্ত্রী টিকা উৎসবেরও ডাক দিয়েছিলেন। প্রথম দিকে মানুষের মধ্যে টিকা নেওয়া নিয়ে যে সংকোচ ছিল তাও অনেকটাই দূর হয়ে গেছে। এখন বরং সিংহভাগ ভারতবাসী টিকা নিতেই চাইছেন।

বরং টিকারই কিছুটা আকাল দেখা দিয়েছে। সব টিকাকরণ কেন্দ্রে সবসময় টিকা থাকছে না। ফলে ফিরে যেতে হচ্ছে ইচ্ছুক টিকা প্রার্থীদের।

এই অবস্থায় ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেল আরও একটি টিকা। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।

রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি-এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল ভারতে করছিল ডক্টর রেড্ডিজ। এবার সেই স্পুটনিক ভি জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমোদন পেল। আইসিএমআর এই অনুমোদন দিয়ে দিয়েছে। যা অবশ্যই দেশবাসীর জন্য ভাল খবর।

স্পুটনিক ভি টিকাটিও ২টি ডোজের। প্রথম ডোজ নেওয়ার পর ৩-৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে স্পুটনিকের কার্যকারিতা ৯১ শতাংশ। যা বাস্তব হলে অবশ্যই তা সকলের উপকারে লাগবে।

তবে এই টিকা নিয়ে আরও কিছু তথ্য আগামী দিনে পাওয়া যাবে বলে মনে করছে আইসিএমআর। দেশে যেভাবে করোনা বাড়ছে তাতে টিকা যত আসবে ততই দেশবাসীর জন্য মঙ্গলের বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026