Health

৪৫ বছরের ওপর বয়স হলেই টিকা, কবে থেকে জানাল কেন্দ্র

কোনও কোমর্বিডিটি থাকার প্রয়োজন নেই। ৪৫ বছরের ওপর বয়স হলেই মিলবে টিকা। কবে থেকে তা মঙ্গলবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

নয়াদিল্লি : প্রথমে টিকা প্রদান করা শুরু হয়েছিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের। তার পরের ধাপে নির্বাচনের সঙ্গে যুক্তদের দেওয়া হচ্ছিল টিকা।

তারপর যুক্ত হয় ৬০ বছরের ওপর সকলকে এবং ৪৫ বছর বয়সের বেশি কোমর্বিডিটি থাকা মানুষকে করোনা টিকা প্রদান। মঙ্গলবার টিকাকরণে আরও একধাপ এগোল কেন্দ্র।

আগামী ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ওপর বয়স হলেই মিলবে টিকা। সে তাঁর কোমর্বিডিটি অর্থাৎ অন্য অসুখ থাক বা না থাক। তাতে কিছু আসে যায় না।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় হওয়া এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান, যথেষ্ট টিকা স্টকে রয়েছে। ফলে টিকাকরণে কোনও সমস্যার কারণ নেই। ৪৫ বছরের উর্ধ্বে সকলকে টিকা নিতেই উৎসাহ দেন তিনি।

গত ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। প্রতিদিনই তারপর থেকে টিকাকরণ চলছে। এখনও পর্যন্ত প্রায় ৫ কোটির কাছে মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে।

প্রথম দিকে মানুষের মধ্যে একটা সংকোচ কাজ করলেও যত দিন যাচ্ছে মানুষ নিজে থেকেই এগিয়ে এসে করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করছেন।

এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অনেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে থাকতে টিকা গ্রহণের পথে হাঁটছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026