Health

করোনার মধ্যেই এবার ঘুম কাড়ল শিগেলা ব্যাকটেরিয়া

করোনার প্রকোপ পুরোদস্তুর বজায় রয়েছে ভারতে। এর মধ্যেই চিন্তার ভাঁজ পুরু করল শিগেলা ব্যাকটেরিয়ার হানা। যা স্বাস্থ্য আধিকারিকদের ঘুম উড়িয়েছে।

তিরুবনন্তপুরম : করোনার প্রকোপ কিছুটা হলেও কমেছে। অন্তত ভারতে দৈনিক যে খতিয়ান সামনে আসছে তাতে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে করোনা বিদায় নিয়েছে। বরং কেরালার মত রাজ্যে করোনা এখনও তার প্রকোপ পুরোদস্তুর বজায় রেখেছে।

সেই করোনার হানা সামালাতেই হিমসিম খাচ্ছে সেখানকার স্বাস্থ্য দফতর। এক করোনা সামলাতেই অস্থির স্বাস্থ্য দফতরের ঘুম উড়িয়েছে নতুন রোগের হানা।

কেরালার কোঝিকোড়ে এক নয়া রোগ থাবা বসিয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। তারা জানাচ্ছেন, এক শিশুর দেহে সেখানে শিগেলা ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে। যা দেখার পর ইতিমধ্যেই রাজ্যের মানুষকে সতর্ক করেছে দফতর। এই ব্যাকটেরিয়ার হানাকে কোনওমতেই হাল্কাভাবে নিচ্ছে না তারা।

কোঝিকোড়ের ওই শিশুটি কদিন আগেই ডায়রিয়ায় আক্রান্ত হয়। তারসঙ্গে ছিল প্রবল পেটের যন্ত্রণা। বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব না হওয়ায় দ্রুত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।

যাকে প্রথমে অনেকেই ভুল করে মনে করেন এটা নিপা ভাইরাসের হানা। কিন্তু পরে দেখা যায় এটা একটি ব্যাকটেরিয়ার হানা। যার নাম শিগেলা ব্যাকটেরিয়া।

এটি মূলত হানা দেয় ক্ষুদ্রান্ত্রে। সেখানেই সংক্রমণ ছড়ায়। যার একটি বড় উপসর্গ হল ডায়রিয়া। সেই উপসর্গ পুরোদস্তুর বজায় ছিল এই দেড় বছরের শিশুর।

পরে পরীক্ষা করে এই ব্যাকটেরিয়ার খোঁজ মেলে। এই ব্যাকটেরিয়া খুব দ্রুত অন্যদের প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই কোঝিকোড়ে ৬টি শিশুর দেহে এই একই উপসর্গ দেখতে পাওয়া গেছে। জানা যাচ্ছে তারাও এই শিগেলা ব্যাকটেরিয়ার শিকার। শিগেলাসিস নামে একটি রোগে আক্রান্ত হয় শিশুরা এই শিগেলা ব্যাকটেরিয়া থেকে।

কেরালার স্বাস্থ্য দফতর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। যাতে এই ব্যাকটেরিয়া ছড়াতে না পারে। সাধারণ মানুষকে আতঙ্কিত হতেও মানা করেছে তারা। বরং সতর্ক থাকতে বলা হয়েছে। শিশুদের মধ্যে এমন উপসর্গের দিকে নজর রাখতে বলা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026