Health

টিকা নিতে চাইলে ছাড়তে হবে মদ্যপান

করোনা প্রতিষেধক টিকা গ্রহণের পর ছাড়তে হবে মদ্যপান। অবশ্যই সারা জীবনের জন্য নয়। তবে একটা সময় পর্যন্ত মদ্যপান করা যাবে না। জানিয়ে দিল রাশিয়া।

নয়াদিল্লি : করোনা প্রতিষেধক টিকা-র কার্যকারিতা শুরু হওয়া পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। ওই সময়ে যাবতীয় সুরক্ষাবিধিও মানতে হবে। টিকা নিয়েছি মানে এই নয় যে কিছুই আর মানার দরকার নেই।

মানতে হবে দূরত্ববিধি। মানতে হবে মুখে মাস্ক রাখা। মানতে হবে নিয়মিত হাত ধোওয়া এবং স্যানিটাইজার ব্যবহার। ভিড়ভাড় জায়গাও এড়িয়ে চলতে হবে।

শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে এমন কোনও ওষুধও এই সময়ে খাওয়া চলবে না। এছাড়া মদ্যপানের অভ্যাস থাকলে সেটাও সাময়িকভাবে পরিত্যাগ করতে হবে। অন্তত টিকা গ্রহণের ৪২ দিন পর্যন্ত সবই মেনে চলতে হবে। তবেই টিকার সুফল মিলবে।

রাশিয়ায় স্পুটনিক ভি টিকা সাধারণ মানুষকে দেওয়া শুরুর মুখে এই ঘোষণা করলেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা।

যদিও তার আগেই রাশিয়ার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন যে একবার টিকাকরণ হলে ওই পুরুষ বা মহিলা সেদিন থেকে পরবর্তী ২ মাস মদ্যপান করতে পারবেননা। তাহলে সব জলে যাবে।

রাশিয়ার মত দেশে সাধারণ মানুষের অনেকেই মদ্যপান করে থাকেন। নিয়মিত মদ্যপান করে থাকেন। এমন এক ঘোষণায় অনেকেই এখন ভাবতে শুরু করেছেন আদৌ তিনি করোনা প্রতিষেধক টিকা নেবেন কিনা।

বিশেষজ্ঞরা অবশ্য বারবার জানাচ্ছেন, করোনা প্রতিষেধক টিকা নিতে গেলে মানুষের স্বার্থেই মদ্যপানে না করা হচ্ছে। তাঁদের ভালর কথা ভেবেই এতে না করা হচ্ছে।

মদ্যপানে না করা হচ্ছে যাতে করোনা প্রতিষেধক টিকা প্রদানের পর করোনা প্রতিরোধী শক্তি শরীরে ঠিকভাবে তৈরি হতে পারে ও তা তার প্রয়োজনীয় সময় পায় তার কার্যকারিতা দেখানোর।

রাশিয়ার এই বার্তার পর ভারতের বিশিষ্ট চিকিৎসক জ্যোতি মুত্তা বোঝানোর চেষ্টা করেছেন কেন মদ্যপান থেকে বিরত থাকতে বলা হচ্ছে। তিনি জানিয়েছেন, এটা রাশিয়া বলছে তার কারণ তারা চাইছে টিকা দেওয়ার পর শরীরে যেন অত্যন্ত শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।

সেইসঙ্গে চিকিৎসক মুত্তা এও জানান, স্পুটনিক ভি টিকা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আগে এটাও মূল্যায়ন করে দেখা দরকার যে অ্যালকোহলের সঙ্গে এই টিকার মিথস্ক্রিয়ার পর পরিস্থিতি ঠিক কী দাঁড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026