ফাইল : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা, ছবি - আইএএনএস
সিডনি : করোনার কারণে গোটা বিশ্ব এখন ছন্দছাড়া। ফলে অনেক কিছুই নিয়ম মেনে হচ্ছেনা। এই অনিয়ম ডেকে আনতে চলেছে আর এক মহামারিকে। যা গোটা বিশ্বকে গ্রাস করবে। অন্তত এমনই সতর্কবার্তা দিলেন বিজ্ঞানীরা।
২০২১ থেকে শুরু হবে এই মহামারির তাণ্ডব। যা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে শিশুদের। তবে এমন নয় যে বড়রাও তার হাত থেকে রেহাই পাবেন। সেই মহামারি সম্বন্ধে আগেভাগে সতর্ক করে বিজ্ঞানীদের পরামর্শ ওই রোগ আটকাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক গোটা বিশ্ব।
বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়েছে প্রায় ১০ মাস হল। এর মধ্যে গোটা বিশ্ব দেখেছে করোনার আতঙ্ক। সংক্রমণের বাড়বাড়ন্ত, মৃত্যুমিছিল। লকডাউনে স্তব্ধ দেশের পর দেশ।
গোটা বিশ্বটাই তার ছন্দ হারিয়ে ফেলে। যা এই নিউ নর্মাল জীবনেও এখনও পুরোটা ফিরে আসেনি। বরং ইউরোপে তো আবার করে লকডাউন শুরু হয়েছে অনেক দেশে। এই অবস্থায় অনেক শিশুর ক্ষেত্রেই সময়ে টিকাকরণ হয়নি বা হচ্ছেনা।
করোনার জেরে গত ১০ মাস ধরেই বিশ্বের সর্বত্র টিকাকরণ হয়নি অনেক শিশুর। হলেও যে কটি ঠিক যবে যবে দেওয়ার ছিল তা হয়নি। এই টিকাকরণ সময়মত না হওয়ায় ২০২১ থেকে শিশুদের মধ্যে হুহু করে বাড়তে পারে হাম। এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যা বিশ্বজুড়ে মহামারির আকার নিতে পারে।
গবেষকরা আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতি আর্থিক দিক থেকে অনেক পরিবারকে বিপদে ফেলেছে। এমন পরিস্থিতি হয়েছে যে অনেক পরিবার ঠিক করে খাবার পায়নি। তারই প্রভাব সরাসরি পড়তে চলেছে শিশুদের স্বাস্থ্যে।
বিজ্ঞানীরা মনে করছেন ২০২১ সালে হাম সবচেয়ে ভয়ানক আকার নেবে বিশ্বের দরিদ্র ও মধ্যবিত্ত দেশগুলিতে। কারণ সেখানেই করোনার জেরে আর্থিক ধাক্কা সবচেয়ে বেশি। যার জেরে শিশুরা সুষম আহার থেকে বঞ্চিত হয়েছে।
আর এই সুষম আহার না পাওয়ার ফলে তাদের মধ্যে হাম হওয়ার সম্ভাবনা বেড়েছে। দ্রুত হামকে মহামারির আকার নেওয়া থেকে আটকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা আগে থেকে গ্রহণ করার আর্জি জানিয়েছেন গবেষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…