Health

আরও এক চিনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা, সতর্ক করলেন বিজ্ঞানীরা

আরও এক চিনা ভাইরাস তার প্রকোপ ক্রমশ এ দেশে ছড়াতে পারে। সতর্ক করল আইসিএমআর।

নয়াদিল্লি : এক করোনা নিয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। তারমধ্যেই আর এক চিনা ভাইরাস সম্বন্ধে সতর্ক করলেন বিজ্ঞানীরা। ভারতে এই ভাইরাসের খোঁজ মিলেছে। যা একটি চিনা ভাইরাস নামেই পরিচিত।

মূলত মশা বাহিত এই ভাইরাস ইতিমধ্যেই ভারতে প্রায় ১ হাজারের কাছে মানুষের মধ্যে পাওয়া গিয়েছে। তার মধ্যে ২ জনের দেহে এই ভাইরাসকে প্রতিহত করার মত অ্যান্টিবডি-র খোঁজও মিলেছে। আর সেখানেই কিছুটা অবাক হয়েছেন পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি-র বিজ্ঞানীরা।

মশাবাহিত এই ভাইরাসটির নাম ক্যাট কিউ ভাইরাস। যা মশার হাত ধরে মানুষের দেহে প্রবেশ করে। এই ভাইরাস থেকে প্রবল জ্বর, ম্যানিনজাইটিস এবং শিশুদের মধ্যে পেডিয়াট্রিক এনকেফেলাইটিস হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইতিমধ্যেই চিন ও ভিয়েতনামে এই ক্যাট কিউ ভাইরাস-এর খোঁজ মিলেছে। যা মানব দেহে ছড়িয়েছে। মশা ও শূকরের মধ্যে এই রোগের জীবাণুর অস্তিত্ব দেখতে পাওয়া গেছে।

ভারতে এই ভাইরাস কতটা ছড়িয়েছে বা ছড়াচ্ছে তা জানতে আরও মানবদেহের সেরাম পরীক্ষায় জোর দিয়েছেন গবেষকরা। এভাবেই জানা যাবে এই করোনাকালে আপাত ব্রাত্য এই ভাইরাস কতটা ছড়াতে পেরেছে।

এদিকে বিজ্ঞানীরা জানাচ্ছেন চিনে শূকরের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। অধিকাংশ ক্ষেত্রেই গৃহপালিত শূকরের দেহে এই রোগের জীবাণুর অস্তিত্ব মিলেছে।

এই রোগ থেকে মুক্তি পেতে দ্রুত আরও পরীক্ষার ওপর জোর দিয়েছেন গবেষকরা। যা থেকে জানা যাবে এই রোগ কতটা জাঁকিয়ে বসতে পেরেছে।

এক করোনা সামলাতে হিমসিম খেতে হচ্ছে গোটা বিশ্বকে। ভারতের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। এই পরিস্থিতিতে নতুন কোনও ভাইরাসের উপদ্রব হলে তা মরার ওপর খাঁড়ার ঘা-এর মত বিষয় হবে। যা রীতিমত বড় ধাক্কার কারণ হতে পারে।

আরও চিন্তা বাড়িয়েছে মশাবাহিত এই ভাইরাসের ভারতে খোঁজ পাওয়া যাওয়া। অর্থাৎ ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে ভাইরাসটি। ২ জনের দেহ তো অ্যান্টিবডির খোঁজও মিলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026