Health

ভারতে তৈরি করোনা টিকার ট্রায়াল শুরু করছে এইমস

বিভিন্ন দেশের সঙ্গে ভারতও করোনার টিকা আবিষ্কারের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইমসে ভারতের তৈরি টিকার হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে।

নয়াদিল্লি : ‘ভারত বায়োটেক’ এ দেশে একটি টিকা তৈরি করেছে। নাম দিয়েছে কোভ্যাক্সিন। সেই টিকা মানবদেহে সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখাই হিউম্যান ট্রায়াল। সেই হিউম্যান ট্রায়াল হয় ৩টি পর্যায়ে। তারই প্রথম পর্যায়ের ট্রায়াল দেশে শুরু হয়েছে ১৫ জুলাইয়ের পর থেকে। এইমসে এই ট্রায়াল শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। যেখানে ১০০ জন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে।

স্বেচ্ছাসেবীদের মধ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সী বিভিন্ন বয়সের মানুষকে বেছে নেওয়া হয়েছে। এঁদের দেহে প্রয়োগ শুরু হবে। ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে এই ট্রায়াল শুরু হচ্ছে। এঁদের দেহে টিকা দেওয়ার পর তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাঁদের এরপর থেকে ফোনে খবর নেওয়া হবে। তাঁরা কেমন থাকছেন। কী শারীরিক সমস্যা হচ্ছে। সবই খুঁটিয়ে জানা চলবে। ১৫০ দিন ধরে এই কাজ চলবে।

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকার মর্ডানার মত অনেকেই হিউম্যান ট্রায়াল শুরু করেছে। করোনার টিকা আবিষ্কার করে তা মানবদেহে কেমন কাজ করছে তা পরীক্ষা করা, এটাই সহজ কথায় হিউম্যান ট্রায়াল। যা নিশ্চিত করবে টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে। রাশিয়াও দাবি করেছে তারা ইতিমধ্যেই তাদের তৈরি টিকার হিউম্যান ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছে। এই অবস্থায় পিছিয়ে নেই ভারতও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026