Health

১ কোটি পার সংক্রমণ, মৃত্যু ৫ লক্ষ পার

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ এবার ১ কোটি পার করে গেল। মৃত্যু পার করল ৫ লক্ষের গণ্ডি।

ওয়াশিংটন : গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খতিয়ান বলছে গত ৬ দিনে ১০ লক্ষ নতুন সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বে ১ কোটির গণ্ডি পার করেছে সংক্রমিতের সংখ্যা। করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৫ লক্ষের ওপর মানুষের। বিশ্বে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ১ কোটি ২ লক্ষের ওপর। মৃতের সংখ্যা ৫ লক্ষ ৪ হাজার পার করেছে।

বিশ্বে এখনও পর্যন্ত যত করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে তার অর্ধেকই রয়েছেন শুধু ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউরোপে সংক্রমণ ও মৃত্যু কিছুটা হলেও নিয়ন্ত্রণে এলেও ২ আমেরিকা জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুও। এদিকে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকাতেও সংক্রমণ বাড়ছে। ভারতেই ৫ লক্ষ পার করেছে মোট সংক্রমণ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনও সমান ভয়ংকর। এক শুধু মার্কিন মুলুকেই সংক্রমিতের সংখ্যা ২৬ লক্ষ ৩৭ হাজারের ওপর। ১ লক্ষ ২৮ হাজারের ওপর মানুষের প্রাণ গেছে শুধু সেখানেই। সংক্রমণে বিশ্বের ৪ ভাগের ১ ভাগেরও বেশি রয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনেই রয়েছে ব্রাজিল। তার পিছনে রাশিয়া। তারপরই সংক্রমিতের নিরিখে রয়েছে ভারতের নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026