Health

রোগা থাকার সহজ উপায় জানাল গবেষণা

স্থূলতা কোনও মানুষই চান না। কিন্তু তা যে সবার ক্ষেত্রে হয় তাতো নয়। তাহলে উপায়? সেই উপায়ের সন্ধান দিলেন গবেষকরা।

স্থূলতা কোনও মহিলাই চান না। কিন্তু অনেকেই বলে থাকেন হাওয়া খেলেও নাকি তাঁর শরীরে মেদ জমছে। এটা একটা কথার কথা হলেও এ দিয়ে বোঝা যায় তাঁদের মানসিক অবসাদ। তাঁদের স্থূলতা নিয়ে অবসাদ।

এই স্থূলতা কাটিয়ে মেদ ঝরাতে তাঁরা কেউ যান জিমে, কেউ খাদ্যাভ্যাস বদলে ফেলেন, কেউ ডায়েটেশিয়ানের পরামর্শ নেন। একদল গবেষক কিন্তু বাড়িতে থেকে প্রাত্যহিক একটি নিয়ম পালন করে রোগা থাকার সহজ উপায় বাতলেছেন। তাঁদের গবেষণালব্ধ ফল প্রকাশ করেছেন।

ব্রিটেনের অ্যাঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন যে মহিলারা দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করেন, তাঁদের দেহে মেদ জমার সম্ভাবনা কম। গবেষকরা জানাচ্ছেন, পেট সহ শরীরে মেদ জমার সমস্যা থেকে মুক্তি পেতে মহিলারা দিনে থেকে ৩ কাপ কফি পান করতে পারেন। যাঁরা প্রাত্যহিক ২ থেকে ৩ কাপ কফি পান করেন সেসব মহিলার মধ্যে ২.৮ শতাংশ ফ্যাট কম হয়।

২০ থেকে ৪৪ বছরের মহিলারা যেখানে ২ থেকে ৩ কাপ কফি পান করলে ফ্যাট কমে, সেখানে ৪৬ থেকে ৬৯ বছরের মহিলারা দিনে ৪ কাপের মত কফি খেলে ফ্যাট কমে। এমনই জানিয়েছেন গবেষকরা। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নেওয়া তথ্য ভাণ্ডার পর্যালোচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026