Health

মাত্র ১ দিনে করোনায় মৃত্যুতে রেকর্ড গড়ল আমেরিকা

১ দিনের ব্যবধানে ইতালি, স্পেন বা আমেরিকার মত দেশগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ। এই হিসাবে এতদিন ১ দিনে করোনায় মৃতের সংখ্যায় রেকর্ড গড়েছিল ইতালি। গত ২৭ মার্চ ইতালিতে করোনায় মৃত্যু হয় ৯৬৯ জনের। ১ দিনে বিশ্বের কোনও দেশে করোনায় মৃতের সংখ্যার নিরিখে এটাই ছিল সবচেয়ে দুঃখজনক তথ্য। এবার ইতালির সেই পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল আমেরিকা।

আমেরিকায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। সেখানে প্রতিদিনই মানুষের মৃত্যু মিছিল আতঙ্ক ছড়াচ্ছে। তারমধ্যেই গত বৃহস্পতিবার থেকে গত শুক্রবার, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। যা বিগত সব হিসাবকে ছাপিয়ে গেছে। একদিনে কোনও দেশে করোনায় মৃত্যুর নিরিখে এটাই এখন রেকর্ড। এদিকে সে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

আমেরিকায় এখনও করোনা ৭ হাজারের ওপর মানুষের প্রাণ কেড়েছে। যা বেড়ে চলেছে প্রতিদিন। ২ লক্ষ ৭৭ হাজারের ওপর মানুষ করোনায় কাবু। মাত্র ১২ হাজারের কিছু বেশি মানুষ এখনও সে দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। আমেরিকাতেও চলছে লকডাউন। করোনা চেন ভাঙতে সেই লড়াই চালাচ্ছে মার্কিন প্রশাসন ও সে দেশের সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026