মদ্যপান, প্রতীকী ছবি
লকডাউনে টানা ঘরে বসে থাকা। বাইরে বার হওয়ার উপায় নেই। কারও সঙ্গে মেশার উপায় নেই। সঙ্গে রয়েছে করোনা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। এই পরিস্থিতিতে কিছু মানুষ লকডাউনের সঙ্গে লড়াই করতে মদ্যপানকে বেছে নিচ্ছেন। অথবা তাঁরা ধূমপান বাড়িয়ে ফেলছেন। এগুলো থেকে বিরত থাকার পরামর্শ দিল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই সময় মদ্যপান বা ধূমপান অবস্থাকে আরও খারাপ করবে। তাঁদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে।
স্বাস্থ্যমন্ত্রক এদিন পরামর্শ দিয়েছে যে একটানা গৃহবন্দি থাকতে হচ্ছে সকলকে। এই অবস্থায় বরং নিজের পুরনো কিছু হবি ঝালিয়ে নিতে পারেন মানুষজন। যা ব্যস্ত সময়ে করা হয়ে ওঠে না। এছাড়া বই পড়া, পেন্টিং করা, বাগান সাজানো বা কোনও বিনোদনমূলক অনুষ্ঠানে চোখ রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এতে মন ভাল থাকবে বলেও জানিয়েছে তারা। সেইসঙ্গে পরিচিতদের সঙ্গে ফোন করে গল্প করারও পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, যদি ক্রমশ লকডাউনের জেরে অবসাদ পেয়ে বসে। যদি মন খারাপ হতেই থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই পরিস্থিতিতে কীভাবে ভাল থাকা যায় তা তাঁরা বলে দিতে পারেন। একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে তারা। সব মিলিয়ে মানুষকে বাড়িতেই থাকতে বলার পাশাপাশি মন ভাল রাখার ও মদ্যপান বা ধূমপানের আসক্তি থেকে দূরে থাকতে বলছে স্বাস্থ্যমন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…