ঘুম, প্রতীকী ছবি
আপনি কী কম ঘুমেই অভ্যস্ত? অথবা আপনি কী ঘুম কাতুরে, অতি ঘুমে আসক্ত? তবে জানবেন বিপদ আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক চাংসি ওয়াং দাবি করছেন কম ঘুম বা বেশি ঘুম ২টোই হার্টের জন্য বিপজ্জনক।
কারণ ২টোই মানুষের দেহে হৃদরোগের জন্ম দেয়। এমনকি হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনাও বাড়িয়ে দেয়। গবেষণা বলছে, দুপুরে ঘুম আবার আরও ভয়ংকর। তাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি!
পরিমিত ঘুমের একটা সময় আছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে ৬ থেকে ৮ ঘণ্টার ঘুম যথেষ্ট। এটাই ঠিকঠাক। এর চেয়ে যাঁরা কম ঘুমন বা বেশি তাঁদের জীবনে হৃদরোগের সম্ভাবনা বেশি।
গবেষণার সময়ে ৩৫ থেকে ৭০ বছরের ১ লক্ষ ১৬ হাজার ৬৩২ জন মানুষের ওপর নজর রেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এই গবেষণা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…