Health

বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয়র শরীরে করোনা

বিদেশে ছড়িয়ে রয়েছেন ভারতীয়রা। কেউ কর্মসূত্রে, তো কেউ পড়তে বা কেউ ব্যবসা করতে। বিদেশে ছড়িয়ে থাকা এমন ভারতীয়দের মধ্যে ২৭৬ জন করোনা ভাইরাসের শিকার বলে বুধবার জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই ২৭৬ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইরানে রয়েছেন। শুধু ইরানেই ২৫৫ জন ভারতীয়ের শরীরে করোনা রয়েছে। প্রসঙ্গত ইরানে ১৭ হাজার মানুষ করোনা আক্রান্ত। বিভিন্ন শহর ধুধু করছে, ফাঁকা। ১ হাজার ১০০ জনের ওপর মানুষ ইরানে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ১২ জন ভারতীয়, ইতালিতে থাকা ৫ জন ভারতীয় এবং হংকং, কুয়েত, রোয়ান্ডা ও শ্রীলঙ্কায় থাকা ১ জন করে ভারতীয়ের দেহে করোনার হদিশ মিলেছে। ইরান হোক বা ইউরোপের বিভিন্ন শহরে থাকা বহু ভারতীয় এখন গৃহবন্দি অবস্থার মধ্যে রয়েছে। তাঁরা কবে সেখান থেকে বার হতে পারবেন বা দেশে ফিরতে পারবেন তা এখনও পরিস্কার নয়।

ইরান থেকে খেপে খেপে ভারতীয়দের নিয়ে ভারতে ফিরছে বিশেষ বিমান। এয়ারলিফট চলছে। কিন্তু সারা বিশ্ব থেকে ভারতে এয়ারলিফট দ্রুত হওয়া যে সম্ভব নয় তা অনুমেয়। এদিকে ভারত যে চিনকে করোনার সঙ্গে লড়াইতে সাহায্য করতে ১৫ টন মেডিক্যাল সাহায্য পাঠিয়েছে তা বুধবার মন্ত্রকের তরফে লোকসভায় জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026