Health

ভারতে ৬২ ছাড়াল করোনা আক্রান্ত

ভারতে কিন্তু বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার তা ৬০ ছাড়িয়েছে। এখন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২। ভারতে নানাভাবে করোনা ঠেকাতে প্রচারও চলছে। ফোনেও প্রচার চালানো হচ্ছে। সেইসঙ্গে সংবাদমাধ্যমেও লাগাতার প্রচার চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারতে অনেক আগে থেকেই করোনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

গত মঙ্গলবার হোলির দিন আরও ১৬ জনের দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। ৮ জন এঁদের মধ্যে কেরালার বাসিন্দা। এছাড়া মহারাষ্ট্রের ৫ জনের দেহে ও কর্ণাটকে ৩ জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে। যেসব দেশে করোনা ছড়িয়েছে সেখান থেকে ভারতে প্রবেশ করা মানুষজনকে ১৪ দিন আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস করতে হলে বাড়ি থেকেই করতে হবে তাঁদের।

সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার। যার সিংহভাগই রয়েছে চিনে। চিনেই প্রায় লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এছাড়া ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের মত দেশগুলিতে করোনা দাপট দেখাচ্ছে। ইতালিতেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিনশো জনের। ইউরোপে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইতালিই। ইরানেও অনেক শহর ধূধূ করছে ফাঁকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026