Health

ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্ত, বাদ গেল না শিশুও

ভারতে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার দোলের দিন আরও ৫ জনের দেহে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। তার মধ্যে একটি শিশু রয়েছে। কেরালার এরনাকুলামের বাসিন্দা ওই শিশুকে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার ওপর টানা নজর রাখা হচ্ছে। ৩ বছরের ওই শিশুর দেহে করোনা ভাইরাসের খোঁজ মেলায় তার পরিবারের সকলেই উদ্বিগ্ন। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ ও জম্মু কাশ্মীরে ১ জন করে মানুষের দেহে করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে সোমবারের পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৩-এ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কিন্তু জানিয়েছেন সারা বিশ্বের যা পরিস্থিতি তাতে অনেক আগে থেকেই ভারত ব্যবস্থা গ্রহণের সুফল পেয়েছে।

ভারতে এখনও তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক কম। আগেভাগে ব্যবস্থা না নিলে সমস্যা হতে পারত একথা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরাও। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মাস্ক নিয়ে অযথা হৈচৈ হচ্ছে। সকলের মাস্ক দরকার নেই। কেবল যিনি অসুস্থ তাঁকেই মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

সারা বিশ্বে কিন্তু করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চিনেই এখনও পর্যন্ত ৩ হাজার ৮০০ জনের ওপর মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১ লক্ষের কাছে মানুষ সে দেশে করোনা আক্রান্ত। এরপরেই মৃতের সংখ্যা সর্বাধিক ইতালিতে। ইতালিতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা বাড়ছে ইরানে। সেখানে ২৫০ জনের ওপর মানুষ ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ফ্রান্স, স্পেন, আমেরিকা সহ অনেক দেশেই করোনা প্রাণ নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026