Health

মিলন সুখে কারা এগিয়ে, জানাল সমীক্ষা

নারী-পুরুষের মিলন নিয়ে কম চর্চা হয়নি। মিলন সুখ নিয়েও নানা গবেষণা হয়েছে। কীভাবে তা বাড়ানো যায়, কীভাবে তাকে দীর্ঘস্থায়ী করা যায় তা নিয়েও টিপসের অভাব নেই। রয়েছে প্রয়োজনে বিভিন্ন ওষুধ। চিকিৎসকদের পরামর্শ। কিন্তু এসবের বাইরেও খুব স্বাভাবিক দৈনন্দিন খাদ্যাভ্যাসে নিজেদের অজান্তে অনেক নারী পুরুষ মিলনে বেশি সুখ পান। কেউ কম। কারা বেশি, কারা কম, সেই ব্যাখ্যাই দিলেন গবেষকরা। জানালেন কাদের মধ্যে মিলনের আকাঙ্ক্ষা বেশি হয়।

ব্রিটেনের সবচেয়ে বড় বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য ওয়েবসাইট ইল্লিসিটএনকাউন্টারস ডট কম দাবি করেছে যে তারা একটি সমীক্ষা চালিয়েছিল নিরামিষাশী ও আমিষদের মধ্যে। দেখা গেছে নিরামিষাশীরা মিলনের ক্ষেত্রে আমিষাশীদের চেয়ে অনেক বেশি এগিয়ে। যেখানে সপ্তাহে নিরামিষাশীরা ৩ থেকে ৪ বার, সেখানে আমিষভোজী মানুষজন জানিয়েছেন তাঁরা সপ্তাহে মেরেকেটে ১ থেকে ২ বার মিলন করেন। প্রায় ৮৪ শতাংশ নিরামিষভোজীরা যেখানে জানাচ্ছেন তাঁরা তাঁদের মিলনে খুশি। সেখানে আমিষভোজী ৫৯ শতাংশ নারী-পুরুষ জানাচ্ছেন তাঁরা তাঁদের মিলন নিয়ে খুশি।

নিরামিষ ও আমিষেই লুকিয়ে আছে এই মিলন সুখের রহস্য। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, নিরামিষ খাবারে জিঙ্ক ও ভিটামিন বি অনেক বেশি মাত্রায় থাকে। যাঁরা নিরামিষভোজী হন তাঁরা এগুলি বেশি পান। আর জিঙ্ক বা ভিটামিন বি কামশক্তি বৃদ্ধির মোক্ষম দাওয়াই। ফলে তাঁদের মধ্যে মিলনের ইচ্ছা ও চাহিদা, ২টোই বাড়ে। আমিষভোজীদের ক্ষেত্রে যার অভাব দেখতে পাওয়া যায়। নিরামিষভোজীদের দেহে সেরোটোনিন-এর মাত্রাও বাড়তে থাকে। যা মিলনের উৎসাহ অনেক বেশি বাড়াতে সাহায্য করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026