Health

আম পোড়ার সরবত শুধু গরম থেকে রেহাই দেয়না, এর গুণ জানলে অবাক হতে হয়

আম পোড়ার সরবত গরম থেকে রেহাই দেয়। কিন্তু শুধুই কি গরম থেকে বাঁচতেই এটা পান করবেন? আম পোড়ার সরবতের গুণের তালিকা শুনলে অবাক হয়ে যাবেন।

সূর্য মাথার ওপর চড়ে তাণ্ডব করছে। গরমে জ্বলছে শরীর। শরীর জুড়োতে নানা ধরনের সরবত পান করছেন মানুষজন। আম পোড়ার সরবত এই সময় অনেকে পান করে থাকেন।

আম পোড়ার সরবত তেতে যাওয়া শরীরকে দ্রুত ঠান্ডা অনুভূতি দেয়। গরমের সঙ্গে শরীরকে লড়ার রসদ যোগায়। আম পোড়ার সরবত পান করলে শরীর জুড়ে একটা ঠান্ডা অনুভূতি হয়।

সব মিলিয়ে আম পোড়ার সরবতে চুমুক মানে গরমকে অনেকটাই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। হিট স্ট্রোকের একটা সম্ভাবনা এ সময়ে থেকে যায়। তা থেকে শরীরকে রক্ষা করে কাঁচা আমের এই পুরাতনি সরবত।

আম পোড়ার সরবত কিন্তু শুধু গরম থেকেই রেহাই দেয়না। তার গুণের তালিকা রীতিমত লম্বা। যা শরীরের নানা কাজে লাগে।

আম পোড়ার সরবত লিভারের জন্য দারুণ উপকারি। লিভারকে পরিস্কার করতে এই সরবতের জুড়ি নেই। আবার শরীরে জমে ওঠা ক্যালোরিও কমাতে সাহায্য করে এই সরবত।

আবার হৃদযন্ত্রের জন্যও কাঁচা আমের এই ঘরোয়া সরবত উপকারি। আম পোড়ার সরবত কোলেস্টেরল সমস্যা থেকেও অনেকটা মুক্তি দেয়।

কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আয়রন থাকে। কাঁচা আমের এই সরবত শরীরকে আর্দ্র রাখতেও সাহায্য করে।

আম পোড়ার সরবতের আরও একটি দিক হল এটি তৈরিতে বড় একটা খরচ নেই। কাঁচা আম গ্রীষ্মে খুব বেশি দাম হয়না। তার সঙ্গে এই সরবত বানাতে লাগে জল, বিটনুন আর ঘরে তৈরি করা ভাজা মশলা। ফলে দামি সরবতের জায়গায় ঘরোয়া আম পোড়ার সরবত কিন্তু এই গরমে অনেক বেশি উপকারি।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026