Health

এই কটা কথা মাথায় রেখে চললে উৎসবের মরসুমেও ওজন বাড়বে না

দোরগোড়ায় কড়া নাড়ছে উৎসবের মরসুম। আর উৎসব মানেই পরিবার, বন্ধুদের সঙ্গে হৈ, হুল্লোড়, আনন্দ। আর অবশ্যই খাওয়া দাওয়া। মন ভরানো ডিশ বাদ দিয়ে উৎসব বর্ণহীন। আর বঙ্গবাসী তো এমনিতেই খাদ্য প্রিয়। ফলে তাঁরা আর উৎসবে খাওয়া দাওয়া থেকে দূরে থাকেন কী করে! আর থাকবেনই বা কেন! উৎসব তো বছরে এই সময়টাতেই আসে। যখন মন ভরানো কটা দিন কাটানো যায় সকলের সঙ্গে। তবে অনেকেরই সমস্যা হয় উৎসবের পরে। বেড়ে যাওয়া ওজন কমাতে তখন হিমসিম দশা! কারণ উৎসবের দিনগুলোতে নিয়ম ভেঙে চুটিয়ে খাওয়া দাওয়ার সময় কেউ ক্যালোরির হিসাব রাখেন না। বছরের অন্যসময় যা দাঁতে কাটেন না, উৎসব বলে তাও পেটে চলে যায়। যেতেই থাকে। সবমিলিয়ে বেড়ে যায় ওজন। আর তা কমানো হয়ে দাঁড়ায় উৎসবের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

উৎসবের মরসুমেও কিন্তু সবকিছুর সঙ্গে থেকেই, সবকিছু খেয়েও ওজনে লাগাম দিয়ে রাখা সম্ভব। তারজন্য মাথায় রাখতে হবে সামান্য কিছু বিষয়। যেমন, খেতে যতই মুখরোচক হোকনা কেন, সব খাবারই খান কিন্তু মেপে। অল্প নিন। রসনা তৃপ্ত করুন। নিজেকে কিছুটা শাসনে রাখুন। ভাল লাগলেই যে তা প্রচুর পরিমাণে খেয়ে নিতে হবে এমন কেউ দিব্যি দেয়নি। ঘি যুক্ত খাবার বা ছাঁকা তেলে ভাজা খাবার যত কম খাওয়া যায় ততই ভাল। এগুলো কম খান। সতর্ক থাকুন কী খাচ্ছেন ও কতটা খাচ্ছেন সেদিকে।

উৎসবে নিমন্ত্রণ থাকে অনেকের। আর নিমন্ত্রণ মানেই নানা ধরনের খাবার। সব খেতে হবে এমন কথা নেই। যিনি নিমন্ত্রণ করেছেন আপনি সব না খেলে তিনি কিছু মনে করবেন এমন ভাবার কারণ নেই। খান, কিন্তু অল্প। চেখে দেখুন খাবারগুলো। তাছাড়া অনেকেই একটা খাবার ২ বার, ৩ বার রিপিট করিয়ে করিয়ে খান। খাবার সুস্বাদু হতেই পারে। কিন্তু একটা খাবার একবারই নিন।

আবার ধরুন আপনি জানেন সন্ধেয় নিমন্ত্রণ আছে। বা বন্ধুদের গেটটুগেদার আছে। তার মানে জমিয়ে খাওয়ার বন্দোবস্ত থাকবে। সেক্ষেত্রে বিকেল পর্যন্ত খুব কম কম খেয়ে থাকুন। এমন খাবার খান যাতে ক্যালোরি না বাড়ে। হাল্কা খাবার খান। সন্ধের পর তো আপনাকে হিসেব ভেঙে খেতেই হচ্ছে। তারজন্য পরিস্থিতি তৈরি করে রাখুন।

এখন প্রশ্ন হল, ধরা যাক উৎসবের মধ্যে একটা দিন প্রচুর খাওয়া হয়েই গেল। ঠিক হিসাব করা গেলনা। হতেই পারে। চিন্তার কিছু নেই। সেক্ষেত্রে পরদিনটা কম কম খেয়ে। অতি হাল্কা খাবার খেয়ে পুষিয়ে নিতে হবে। যাতে শরীরে ক্যালোরি তাণ্ডব না শুরু করে। মনে রাখা ভাল যে রাস্তায় গাড়ি যে উঁচু জায়গায় হোঁচট খায়না এমনটা নয়। তবে সামলে নিতে হয়। বারবার হোঁচট খেতে থাকলে বিপদ! তাই একদিন বেশি খাওয়া হতেই পারে। প্রতিদিন নয়।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026