Health

দাম্পত্য জীবনে সুখী হতেও যোগা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা

জীবনের নানা চাপ মানুষের দাম্পত্য জীবনে বড় প্রভাব ফেলে। ফলে তাঁদের দাম্পত্য জীবন অসম্পূর্ণ থেকে যায়। স্বাভাবিক মিলন থেকে উৎসাহ হারাতে থাকেন তাঁরা। অনেকেই জীবনে নানা সুফল পেতে যোগা করেন। কিন্তু তাঁদের অনেকেরই হয়তো জানা নেই দাম্পত্য জীবনে দুর্দান্ত থাকতেও যোগা-র উপকার অন্তহীন। ভারতের অন্যতম সেরা সেক্সোলজিস্ট প্রকাশ কোঠারির দাবি, প্রাত্যহিক জীবনের চাপ, ধূমপান, মদ্যপান বা অতিরিক্ত মাত্রায় মিষ্টি খাওয়া নারী ও পুরুষ উভয়েরই দাম্পত্য জীবনে খারাপ প্রভাব ফেলে। কিন্তু যোগা মনকে শান্ত করে। ফলে রক্ত সঞ্চালন ভালভাবে হয়। দেহের প্রতিটি ছোট ছোট অংশে রক্ত পৌঁছয়। পৌঁছয় অক্সিজেন। ফলে তা আখেরে দাম্পত্য জীবনকে সুরক্ষিত করে। স্বাভাবিক দাম্পত্য জীবনকে রক্ষা করে।

দাম্পত্য জীবনে ক্রমশ উৎসাহ হারানো নারী-পুরুষকে নতুন করে জীবনের আনন্দ দিতে ২টি যোগাসন প্রেসক্রাইব করছেন প্রকাশ কোঠারি। তাঁর মতে, শবাসন ও বজ্রাসন, এই ২টি আসন নিয়মিত করলে মানুষ দাম্পত্য সুখ ফিরে পাবেন। কিন্তু কেন এই ২টি আসন? কোঠারির দাবি, শবাসন নতুন করে মানুষকে চাঙ্গা করে, রক্তচাপ কমায়, উদ্বেগ ও অনিদ্রাও কমায়। অন্যদিকে বজ্রাসন মানুষের শরীরকে ভীষণরকম শক্তিশালী ও স্বাস্থ্যকর করে তোলে। ফলে তা আখেরে দাম্পত্য জীবনকে নতুন উদ্যম প্রদান করে।

চিকিৎসক প্রকাশ কোঠারির মতে, বজ্রাসন হজমের শক্তি বৃদ্ধি করে। আর হজম ভাল হলে শরীর সুস্থ থাকে। রক্ত সঞ্চালন ভাল হয়। তাঁর মতে, যোগা আদপে মানুষের শরীর ও মনকে সুন্দর করে। ফলে তা শরীরের সব ধরনের কাজের পক্ষে সহায়ক হয়। যারমধ্যে দাম্পত্য জীবনও পড়ছে। প্রকাশ কোঠারির মতে, যোগা মানুষের সার্বিক ক্ষমতা বৃদ্ধি করে। মানুষের শরীরকে অনেক বেশি নমনীয় করে। যা আখেরে দাম্পত্য জীবনের জন্য উপকারী হিসাবেই সামনে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026